'সত্যিটা বলেও খলনায়ক হয়ে গেলেন', দালের বিতর্কে মন্ত্রীকেই সমর্থন অভিজিতের
কিছুদিন আগেই দালের মেহেন্দিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কে এবার মুখ খুললেন অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি ছত্রিশগড় রাজ্যোতসব ২০২৬ - এ গান গাওয়া এই গায়ক লাইভ পারফরম্যান্সের সময় লিভ সিঙ্ক করার বিরুদ্ধে মুখ খুলেছেন।
কিছুদিন আগেই দালের মেহেন্দিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কে এবার মুখ খুললেন অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি ছত্রিশগড় রাজ্যোতসব ২০২৬ - এ গান গাওয়া এই গায়ক লাইভ পারফরম্যান্সের সময় লিপ সিঙ্ক করার বিরুদ্ধে মুখ খুলেছেন। দালের মেহেন্দির নাম উল্লেখ না করেই তিনি কিছুদিন আগের সেই ঘটনার কথা টেনে এনে নিজের মন্তব্য প্রকাশ করেন।
দালের বিতর্কে মন্ত্রীকেই সমর্থন অভিজিতের
অভিজিৎ ভট্টাচার্যের বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে তিনি বলছেন, ‘যদি কেউ মাইক্রোফোন নিয়ে সরাসরি গান না গায়, তাহলে তাকে অনুমতি দেবেন না গান গাইতে। কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল যেখানে একজন মন্ত্রী মঞ্চে এসে সত্যিটা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আপনি গান গাইছেন না, আপনি ঠিকমত দাঁড়াতেও পারছেন না। আপনি সত্যি সত্যিই সরাসরি পারফর্ম করছেন না।’ তিনি সত্যিটা বলেছিলেন কিন্তু তাকেই শেষ পর্যন্ত খলনায়ক হতে হল। এই ধরনের ঘটনা প্রত্যেকদিন সব মঞ্চেই ঘটে চলেছে।’
অভিজিৎ আরো বলেন, ‘আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে এমনটা হতে দেবেন না। আমি যেমন গাই না কেন, খারাপ বা ভালো, ক্লান্ত হই অথবা বেসুরে গান গাই, যাই করি না কেন আমি সরাসরি গান গাইব। আপনারা আপনাদের কষ্টের অর্থ ব্যয় করে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আয়োজন করেছেন অনুষ্ঠানের। প্রত্যেকের কঠোর পরিশ্রম থাকে। আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের সঙ্গে এইভাবে কোন প্রতারণা করবো না। আমি গানের নামে শুধু ঠোঁট নাড়াবো না। কিছু লোক অবশ্যই করে কিন্তু আমি করবো না।’
দালের মেহেন্দি বিতর্ক সম্পর্কে
গত মাসে উত্তরাখণ্ডের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার মাঝপথে উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল দালের মেহেন্দিকে বাধা দেন। মন্ত্রী মঞ্চেই গায়ককে তিরস্কার করেন, তাঁর পরিবেশনা নিয়ে প্রশ্ন তোলেন এবং এও বলেন যে মঞ্চে তাঁকে দিশেহারা দেখাচ্ছিল। তিনি বলেন, ‘আপনি তো ঠিকমতো কথাই বলতে পারেন না, গান গাইবেন কী করে?’ পরে এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এও উল্লেখ করেন যে, ওই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য দালেরকে ৩৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।
Home/Entertainment/'সত্যিটা বলেও খলনায়ক হয়ে গেলেন', দালের বিতর্কে মন্ত্রীকেই সমর্থন অভিজিতের