মুম্বইতে অভিকা-রণজয়! ‘প্রতিজ্ঞা’র সেটে রটে প্রেমের খবর, কী করছেন আরব সাগর পারে?
রণজয় তাঁদের মুম্বইয়ে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কী করতে গিয়েছিলেন মায়ানগরীতে। রণজয়ের সঙ্গে দেখা করতে এলেন মিশমি দাসও।
‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে রণজয় বিষ্ণু ও অভিকা মালাকারের জুটি। আর এবার তাঁদের দুজনকে একত্রে দেখা গেল মুম্বইতে। এমননিতেই অভিকা-রণজয়কে নিয়ে চর্চার অন্ত নেই। এমনকী, অভিনেতার ডিভোর্সেও নাম ছড়িয়েছে তাঁর ‘ছুটি’র। তা মুম্বইতে কী করছেনদুই তারকা।

মুম্বইতে কী করছেন অভিকা-রণজয়?
রণজয় তাঁদের মুম্বইয়ে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একটি তাঁদের দুজনের মিরর সেলফি। পরেরটিতে রণজয়ের সঙ্গে দেখা গেল বাংলার আরেক অভিনেত্রী মিশমি দাসকে। পরের সেলফিতে মিশমি, রণজয় ও অভিকা একত্রে। পরের ফুটেজগুলি ব্যাকস্টেজের।
ক্যাপশনে রণজয় লিখেছেন, ‘বাই মুম্বই। আবার জলদি দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। অভি আর পরী হিসেবে আমাদের প্রথম বিজ্ঞাপনের শ্যুট।’
আর রণজয়ের এই পোস্টে মিশমি মন্তব্য করেছেন, ‘দাদাভাই কতদিন পরে দেখা হল। অভিকা তোমার সঙ্গে আলাপ হয়েও খুব ভালো লাগল।’ প্রসঙ্গত, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করার সময় থেকে রণজয়কে ‘দাদাভাই’ বলেই ডাকেন মিশমি।
রণজয়ের সঙ্গে নাম জড়ায় অভিকার
চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু। তাঁর আগের ধারাবাহিক গুড্ডির নায়িকা শ্যামৌপ্তি মুদলির সঙ্গে বাধা পড়েছিলেন সাত পাকে। কিন্তু কয়েক মাস পেরোতে না পেরোতেই বাজে বিচ্ছেদের ঘণ্টা। আর শ্যামৌপ্তি-রণজয়ের ডিভোর্স চর্চায় নাম জড়িয়ে যায় অভিকারও। এমনকী, অভিকার বার্থ ডে পার্টিতে তাঁর আর রণজয়ের ঘনিষ্ঠ নাচ নিয়েও কম জলঘোলা হয়নি।
তবে অভিকাকে নিজের ‘শুধুই কোস্টার’ বলে বর্ণনা করেন রণজয়। বলেন, ‘যদি সত্যি আমাদের মধ্যে কিছু থাকত, তাহলে এভাবে এত ছবি দিতাম কেন। আমার বুদ্ধি কি হাঁটুতে?’
ইতিমধ্যেই মুম্বইতে কাজ করেছেন অভিকা
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী-তে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পান অভিকা। আর এই ধারাবাহিকে অভিকার নায়ক ছিলেন অর্কপ্রভ রায়। তারপরে সুশান্ত দাসের প্রযোজনায় বয়হুড প্রোডাকশন্স-এর ব্যানারে 'তোমাদের রানী'-র হিন্দি রিমেক বানানো হয়, যার নাম ‘পকেট মে আসমান’। আর এরও মুখ্য চরিত্রে ছিলেন অভিকাই। যেখানে অভিনেতা ফারমান হায়দার-এর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘হোক কলরব’ সিনেমাতেও।
রণজয়ের কাজ
রণজয় বিষ্ণুকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় ইষ্টিকুটুম। এরপর তাঁকে দেখা গিয়েছিল গুড্ডি, কোন গোপনে মন ভেসেছে-র মতো প্রোজেক্টে। ২০২৬ থেকেই কাজ শুরু প্রতিজ্ঞা-তে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


