Abhika Malakar Age: ব্যাকলেস গাউনে জন্মদিনের রাতপার্টিতে ছুটি, হল কটাক্ষ! জানেন কত বয়স হল অভিকার? ফাঁস করলেন নায়ক
Abhika Malakar Age: বিবাহিত নায়ক রণজয় বিষ্ণুর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে চর্চায়, কম ট্রোলড হননি অভিকা মালাকার। এবার নিজের জন্মদিনের পার্টিতে পছন্দের পোশাক পরায় প্রশ্নের মুখে নায়িকা। দিলেন সপাট জবাব।
টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ, ‘তোমাদের রানি’ খ্যাত অভিনেত্রী অভিকা মালাকার। তাঁর বয়স নিয়ে এতদিন কম জল্পনা-কল্পনা হয়নি। বছর চারেক আগে যখন জলসার ‘রানী’ হয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন অভিকা, তখন কিছুতেই নিজের বয়স ফাঁস করেননি অভিনেত্রী। তবে সবকিছু কি আর গোপন থাকে?

এতদিনে সামনে এল সত্যিটা। ১৮-য় পা দিলেন অভিকা। কৈশোর পেরিয়ে অবশেষে অফিশিয়ালি প্রাপ্তবয়স্ক হলেন ছোটপর্দার এই অভিনেত্রী। নিজের জন্মদিনের জমকালো রাতের পার্টিতে এক বোল্ড ব্যাকলেস গাউনে ঝড় তুলেছিলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় সেই হট অবতারের ছবি পোস্ট করতেই একশ্রেণির ট্রোলারের কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কটাক্ষের বিপরীতে মোটেও চুপ থাকেননি অভিকা, দিয়েছেন সপাট জবাব।
ট্রোলের মুখে অভিকার যোগ্য জবাব:
জন্মদিনের লুকের ছবিতে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘সিরিয়ালে কত শালীন পোশাক পরে, কত মার্জিত লাগে! বাস্তবে কেন এমন ড্রেস পরে?!’
নেটিজেনের এই মন্তব্যের জবাবে অভিকা সরাসরি কমেন্ট বক্সে লেখেন, ‘কারণ আমার নিজেকে ডিফারেন্ট লুকস-এ স্টাইল করতে ভালো লাগে!’ অভিকার এই মেপে দেওয়া যোগ্য জবাব মুহূর্তে মন জয় করে নেয় তাঁর অগণিত অনুরাগীদের।
১৪ বছরের কিশোরী থেকে হিন্দি মেগার লিড রানি:
মাত্র চার বছর আগে ‘তোমাদের রানী’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনে পা রেখেছিলেন অভিকা। সে সময় তিনি ছিলেন স্কুলে পড়া মাত্র ১৪ বছরের এক কিশোরী। অভিনয় দক্ষতার জোরে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।
বাংলা ধারাবাহিকের তুমুল সাফল্যের পর পরবর্তীতে ‘তোমাদের রানি’-র হিন্দি রিমেকেও মুখ্য (লিড) চরিত্রে কাজ করেন তিনি। প্রসঙ্গত, জন্মদিনে অভিকার বয়স ফাঁস করেছেন তাঁর তোমাদের রানির নায়ক অর্কপ্রভ। নিজেদের প্রথম ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করে অভিকার উদ্দেশ্য তিনি লিখেছিলেন- ‘শুভ ১৮তম জন্মদিন অভিকা মালাকার, অ্য়াডাল্টহুডে স্বাগত জানাই। কত বড় হোয়ে গেলি, চোখো জল চলে এল। অনেক বড় হ, অনেক লম্বা হ. ..অনেক আশীর্বাদ. ..’।
পরে অবশ্য অর্ক নিজের পোস্ট এডিট করে অভিকার বয়স হটিয়ে দেন। সম্প্রতি ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের মাধ্যমেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেত্রী। প্রতিজ্ঞা-র নায়ক রণজয় বিষ্ণুর সঙ্গে অভিকার ঘনিষ্ঠতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। বিশেষত, রণজয়ের বিয়ে যখন ৫ মাসেই খতম, সেখানে অভিযোগের তীরে বিদ্ধ অভিকাও। তবে সে-সবকে পাত্তা দিতে না-রাজ অভিনেত্রী।
ট্রোলারদের তোয়াক্কা না করে নতুন বয়সে পা রেখে নিজের পছন্দের পোশাকে বেশ সাবলীল ও আত্মবিশ্বাসী মেজাজেই ধরা দিলেন অভিকা মালাকার।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


