‘হিরণের বাড়িতে দুটো বউ, সোহমের…’, বিজেপি প্রার্থীকে ব্য়ক্তিগত আক্রমণ অভিষেকের!

বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই এবার ব্যক্তিগত আক্রমণের স্তরে পৌঁছেছে। ছাব্বিশের লোকসভা নির্বাচনের প্রচারে হিরণের বৈবাহিক জীবন নিয়ে অভিষেকের মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

Apr 14, 2026, 20:29:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhisekh Banerjee Takes a Dig at BJP's Hiran: নির্বাচনী প্রচারের পারদ যত চড়ছে, ততই রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়াচ্ছে তরজা। এবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে হিরণকে বিঁধে অভিষেক বলেন, ‘হিরণের বাড়িতে এখন দুটো বউ, আর সোহমের একটাই বউ।’

‘হিরণের বাড়িতে দুটো বউ, সোহমের…’, বিজেপি প্রার্থীকে ব্য়ক্তিগত আক্রমণ অভিষেকের!
‘হিরণের বাড়িতে দুটো বউ, সোহমের…’, বিজেপি প্রার্থীকে ব্য়ক্তিগত আক্রমণ অভিষেকের!

সোহম বনাম হিরণ: অভিষেকের তোপ

মঞ্চ থেকে অভিষেক মনে করিয়ে দেন, একসময় সোহম ও হিরণ দুজনেই তাঁর ছায়াসঙ্গী ছিলেন। কিন্তু রাজনৈতিক পথ আলাদা হওয়ার পর তাঁদের জীবনযাত্রাতেও বদল এসেছে বলে দাবি করেন তিনি। হিরণের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টেনে অভিষেক দাবি করেন, সোহম যেখানে পারিবারিক মূল্যবোধ ধরে রেখেছেন, সেখানে হিরণের জীবনে ‘স্ত্রী-বিভ্রাট’ বর্তমান। অভিষেক বলেন, ‘সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। ২০১৪ সালে আমি যখন তৃণমূল যুবকংগ্রেসের সভাপতি হই, ওহ আমার রাজ্যকমিটির প্রেসিডেন্ট ছিল। সোহম ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে দুটো বউ। সোহমের একটাই বউ’।

বারাণসীতে হিরণের দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা স্পষ্ট জানিয়েছেন, ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ। এরপর স্বামীর নামে থানায় মামলাও দায়ের করেন অনিন্দিতা। অভিষেক সেই বিতর্কিত ইস্যুকেই এবার নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করলেন।

উল্লেখ্য, হিরণ তাঁর মনোনয়ন পত্রে প্রথম স্ত্রীর সঙ্গে ‘বিচ্ছিন্ন’ (Separated) থাকার কথা উল্লেখ করলেও, আইনি জটিলতা নিয়ে এখনও বিতর্ক কাটেনি। হিরণের মনোনয়ন দাখিলের পর স্বামীকে খোঁচা দিতে ছাড়েননি অনিন্দিতা। তিনি স্পষ্ট লেখেন, ‘রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?’

হিরণের দ্বিতীয় স্ত্রী রিতিকা গিরি। দুজনের বয়সের ফারাক প্রায় দু-দশকের। বিয়ের ছবি দিয়ে বিতর্ক তৈরি হতেই তা মুছে দেন হিরণ। রিতিকার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেননি তিনি। নির্বাচনের আগে হিরণের ব্যক্তিগত জীবনের এই বিতর্কিত অধ্যায় সামনে আসায় তরজা শুরু হয়েছিল হিরণ আদেও নির্বাচনের টিকিট পাবেন কিনা, শুরুতে ধাক্কা খেয়েছেন। খড়গপুর নয়, হাওড়ার শ্য়ামপুর থেকে বিজেপির হয়ে ভোটে লড়বেন হিরণ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More