'আমি তো চাইবই কিন্তু...', কেন হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় না আবিরকে?

বাঙালি মেয়েদের ক্রাশ আবির চট্টোপাধ্যায় শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, অভিনয় করেছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। তবে অবরোধ এবং কাহানি ছাড়া আর কোনও প্রজেক্টে কাজ করতে দেখা যায়নি আবিরকে।

Published on: Sep 20, 2026, 20:30:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাঙালি মেয়েদের ক্রাশ আবির চট্টোপাধ্যায় শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, অভিনয় করেছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। তবে অবরোধ এবং কাহানি ছাড়া আর কোনও প্রজেক্টে কাজ করতে দেখা যায়নি আবিরকে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়েও কেন তিনি মানা করে দেন? কেন বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছতে চান না তিনি?

কেন হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় না আবিরকে?
কেন হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় না আবিরকে?

সম্প্রতি নিউজ এইট্টিন বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন আবির। আবির জানান, প্রত্যেক শিল্পীদের মতো তিনিও চান বৃহত্তর জগতে কাজ করতে। তবে বলিউডে কাজ করার পর শিল্পীদের মান বেড়ে যায়, এটা একটা প্রচলিত ধারণা হলেও সেটা একেবারেই সঠিক নয়।

আরও পড়ুন: 'তুমি কেন বাংলায় এসেছ?', বাংলার শিল্পীদের ‘পুকুরের মাছ’ বলায় রাজবীরকে কড়া ধমক সৌরভের

আবিরের মতে, তিনি যে দুটি প্রজেক্টে কাজ করেছেন তার অভিজ্ঞতা ভীষণ ভালো। তবে বৃহত্তর জগতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার বাসনা থাকলেও তিনি চান নিজের ভাষাতেই সেটা হোক। হিন্দিতে নয় বরং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেই তিনি বৃহত্তর জগতে পৌঁছে যেতে চান।

প্রসঙ্গত, এই বছর মুক্তি পেয়েছে ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ যেখানে আবার সোনাদা চরিত্রে ধরা দিতে দেখা যায় আবির চট্টোপাধ্যায়কে। শুধু ছোটদের মধ্যে নয়, এই ছবিটি বড়দের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিবছর এমন একটি করে ছবি পরিচালক উপহার দিক দর্শকদের, এমনই আবদার ছিল সকলের।

আরও পড়ুন: 'কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল', কোন আক্ষেপ থেকে গিয়েছে দেবের মনে?

খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। এই ছবিতে বিপ্লবী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবিরকে। ছবিতে শরৎচন্দ্রের চরিত্র ধরা দেবেন টোটা রায় চৌধুরী। অভিনয় করবেন মিমি চক্রবর্তীও।