Abir Chatterjee: আবিরের জন্মদিন উদযাপনের ছবি দিলেন নন্দিনী! ২০ বছরের দাম্পত্য, দুজনের প্রথম আলাপ কোথায় হয়েছিল?

ইন্ডাস্ট্রির সুপুরুষ নায়কদের তালিকায় বরাবরই আবির চট্টোপাধ্যায় প্রথম সারিতে। মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয় তাঁর। যদিও আবিরের মন বাঁধা পড়েছিল নন্দিনীতে বহু আগেই।

Published on: Nov 19, 2026, 11:03:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখেন অভিনেতা আবির ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির সুপুরুষ নায়কদের তালিকায় বরাবরই তিনি প্রথম সারিতে। মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয় তাঁর। যদিও আবিরের মন বাঁধা পড়েছিল নন্দিনীতে বহু আগেই, সেই এমবিএ পড়ার সময়তে।

আবির চট্টোপাধ্যায়ের জন্মদিন।
আবির চট্টোপাধ্যায়ের জন্মদিন।

নন্দিনীই আবিরের জন্মদিন উদযাপনের ছবিগুলি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তাঁকে দেখা গেল রানি কালারের সালোয়ারে। পাশে আবির। গায়ে নস্যি রঙের একটি ফুল হাতা টি-শার্ট। কেক কাটার পর বরকে খাইয়েও দিলেন নন্দিনী। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখা, ‘হ্যাপি বার্থ ডে বর’।

আবির যখন তারকা হয়ে ওঠেননি, কেরিয়ারের শুরুতে লড়াই করছিলেন—সেই সময় থেকেই নন্দিনী তার পাশে ছায়াসঙ্গী। ২০০৭ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ কেরিয়ারে আবিরের নামে কোনো স্ক্যান্ডাল নেই। নাম জোড়েনি কখনো কোনো সুন্দরী নায়িকার সঙ্গেও।

ইন্ডাস্ট্রির খুব কম পার্টিতেই দেখা যায় নন্দিনীকে। কখনো টলিউডের ঘরোয়া পার্টি আবার কখনো স্বামীর ছবির প্রিমিয়ার, ব্যস! একসময় নন্দিনীকে নিয়ে কম কটাক্ষ হয়নি। শুনতে হয়েছিল তিনি নাকি আবিরের সঙ্গে ‘বেমানান’, এমনকী একাংশ এমনও বলত, ‘মা-দিদির বয়সী’। তবে এসব ট্রোল কোনোদিনই ছাপ ফেলতে পারেনি আবির-নন্দিনীর সম্পর্কে। এই নিয়ে আবিরের সোজাসুজি বক্তব্য, ‘এ সব নিয়ে আমাদের মধ্যে কথা হলেও আমরা খুব একটা ভাবিত হই না। কারণ আমরা যদি ট্রোলিং শুরু করি তাহলে যারা ট্রোল করছেন তাঁদের ক্লাস নিয়ে নেব।’

আবির কখনো ফেলুদা, কখনো ব্যোমকেশ, আবার তিনিই কখনো সোনাদা। গোয়েন্দা হোক বা পুলিশ, আবিরই যেন একনো সর্বসর্বা। যদিও আবিরের কেরিয়ারের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। ‘রূপসী বাংলা’, ‘শাশুড়ি জিন্দাবাদ’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘বহ্নিশিখা’, ‘শুধু তোমারই জন্য’, ‘এক আকাশের নিচে’ এবং ‘জন্মভূমি’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। আবিরের বড় পর্দায় প্রথম কাজ ‘ক্রস কানেকশন’। তবে আবীর চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্র।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More