Amitabh Bachchan: বুড্‌ঢা হোগা তেরা বাপ! ৮৩-তেও দিনে ১৬ ঘণ্টা কাজ করেন, শরীর ও মন সচল রাখার দাওয়াই দিলেন অমিতাভ

Amitabh Bachchan: ৮৩ বছর বয়সেও তিনি বিরামহীন। কখনও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে সঞ্চালনা, তো কখনও ‘কাল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবিতে অ্যাকশন— অমিতাভ বচ্চন আজও এক বিস্ময়। আর এই বয়সেও তাঁর ফিটনেসের রহস্য কী?

Apr 18, 2026, 11:17:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Amitabh Bachchan: বয়স কি শুধুই একটা সংখ্যা? অমিতাভ বচ্চনকে দেখলে এই প্রশ্নটা বারবার মাথায় আসে। জীবনের পড়ন্ত বিকেলেও তাঁর তেজ আর কাজের প্রতি নিষ্ঠা আজও তরুণ প্রজন্মের কাছে ঈর্ষণীয়। সম্প্রতি নিজের ব্লগ এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে এক বিশেষ বার্তা দিয়েছেন শাহেনশাহ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সুস্থ থাকতে হলে শরীর এবং মনের অলসতাকে চিরতরে বিদায় দিতে হবে।

বুড্‌ঢা হোগা তেরা বাপ! শরীর ও মন সচল রাখার দাওয়াই দিলেন ৮৩-র অমিতাভ?
বুড্‌ঢা হোগা তেরা বাপ! শরীর ও মন সচল রাখার দাওয়াই দিলেন ৮৩-র অমিতাভ?

মোবাইল বডি, মোবাইল মাইন্ড

অমিতাভর কথায়, ‘শরীর এবং মনকে কখনও স্থির হতে দেবেন না। তাদের সচল (Mobile) রাখাটাই আসল চ্যালেঞ্জ।’ তিনি মনে করেন, মানুষ যখনই ভাবেন যে তিনি ক্লান্ত বা তাঁর কাজ ফুরিয়ে গিয়েছে, তখনই বার্ধক্য তাঁকে গ্রাস করে। অমিতাভ নিজে প্রতিদিন নিয়ম মেনে যোগব্যায়াম করেন এবং প্রচুর পড়াশোনা করেন। তাঁর মতে, নতুন কিছু শেখার চেষ্টা মনকে সচল রাখে, আর নিয়মিত শারীরিক সঞ্চালন শরীরকে জং ধরতে দেয় না।

অলসতাই বড় শত্রু

অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, আধুনিক জীবনযাত্রা আমাদের অলস করে দিচ্ছে। কিন্তু সাফল্যের কোনো শর্টকাট নেই। তিনি নিজে এখনও সেটে সবার আগে পৌঁছান এবং স্ক্রিপ্ট মুখস্থ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দেন। এই মানসিক দৃঢ়তাই তাঁকে বার্ধক্যের গ্লানি থেকে দূরে রেখেছে। বিগ বি-র এই ‘মোবাইল’ থাকার পরামর্শ এখন নেটপাড়ায় ভাইরাল।

অনুপ্রেরণা যখন বচ্চন

১৯৬৯ সালে শুরু হয়েছিল তাঁর সফর। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বলিউডের সিংহাসন ধরে রেখেছেন। বারবার চোট পেয়েছেন, মারণ রোগের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু দমে যাননি। ভক্তরা বলছেন, অমিতাভর এই বার্তা কেবল শরীরচর্চার কথা বলে না, বরং জীবনকে ইতিবাচকভাবে দেখার এক গভীর দর্শনও শেখায়।

কর্মক্ষেত্রে, অমিতাভকে শেষবার দেখা গিয়েছিল কাল্কি ২৮৯৮ এডি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসান। সাই-ফাই নাটকে বিগ বি-র অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে হৃদয় জয় করে নেয় এবং ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটিরও বেশি আয় করে ব্যাপক সাফল্য অর্জন করে। বর্তমানে তিনি ছবির সিক্যুয়েলের শুটিং করছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More