দীর্ঘদিন ধরে ভুগছিলেন শারীরিক-মানসিক সমস্যায়, না ফেরার দেশে ‘ঘোস্ট’ খ্যাত অনন্যা রাজ

ঘোস্ট, দা ফাইনাল এক্সিট সহ একাধিক সিনেমায় অভিনয় করার জন্য পরিচিত অভিনেত্রী অনন্যা রাজ চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল তাঁর জীবনের পথ চলা। রবিবার অভিনেত্রীর পরিবার থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

Published on: Aug 16, 2026, 22:53:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ঘোস্ট, দা ফাইনাল এক্সিট সহ একাধিক সিনেমায় অভিনয় করার জন্য পরিচিত অভিনেত্রী অনন্যা রাজ চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল তাঁর জীবনের পথ চলা। রবিবার অভিনেত্রীর পরিবার থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

না ফেরার দেশে ‘ঘোস্ট’ খ্যাত অনন্যা রাজ
না ফেরার দেশে ‘ঘোস্ট’ খ্যাত অনন্যা রাজ

ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন অনন্যা। অবশেষে ১৫ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

হিসেব অনুযায়ী অভিনেত্রীর প্রয়াণের একমাস পর এই খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সকলকে জানালেন অভিনেত্রীর পরিবারের সদস্যরা। খবরটি প্রকাশ্যে আনার পর ভক্ত এবং সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানানো হয় যাতে এই বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষা করা হয়।

অনন্যার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের একটি পোস্ট করা হয় যেখানে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত ১৫ জুলাই অনন্যা সকলকে ছেড়ে চলে গিয়েছে। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এক বছরের বেশি সময় ধরে শারীরিক এবং মানসিক কষ্টে ভুগছিল সে। কিন্তু তারপরেও সে প্রাণপণ লড়াই করে গিয়েছিল।’

আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার হাত ধরে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ২০১৭ সালে তিনি অভিনয় করেন 'দ্যা ফাইনাল এক্সিস্ট' ছবিতে। কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন বিক্রম ভাট পরিচালিত ‘ঘোস্ট’ ছবিতে অভিনয় করে।

হিন্দি চলচ্চিত্র ছাড়াও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন তিনি। তিনি আঞ্চলিক চলচ্চিত্রেও নিজের ছাপ রেখেছেন এবং তেলুগু ছবি 'থাগেদে লে'-তে অভিনয় করেন। এছাড়াও তিনি ত্রিভাষিক ছবি 'মাদ্রাসি গ্যাং'-এ অভিনয় করেছেন।