Bonny-BJP: ‘একটা বছর ছিলাম ওদের সঙ্গে, খারাপ সম্পর্ক…’! বিজেপি নিয়ে কী ইঙ্গিত বনি সেনগুপ্তর
Bonny Sengupta: ২০২১ থেকে ২০২২ অবধি বিজেপিতে ছিলেন বনি সেনগুপ্ত। এরপর সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ না দিলেও, রাজ্যের প্রাক্তন শাসক দলের নানা অনুষ্ঠানে দেখা মিলত তাঁর। বিজেপি-তে ফেরার কি কোনো সম্ভাবনা আছে? কী বললেন বনি?
Bonny Sengupta: ২০২১ সালের মার্চ মাসে দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বনি সেনগুপ্ত বিজেপিতে যোগ দেন। ২০২২ সালের জানুয়ারি মাসে বনি আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়েন। তিনি দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। উল্লেখ্য, বনি বিজেপিতে যোগ দেওয়ার পর তার মা, অভিনেত্রী ও প্রযোজক পিয়া সেনগুপ্ত জানিয়েছিলেন যে বনি তাকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি নিজে তৃণমূলেই থাকবেন। এরপর বনি সরাসরি তৃণমূলে যোগ না দিলেও, ঘাসফুল দলের একাধিক অনুষ্ঠানে থাকতেন তিনি। এমনকী, অংশ হয়েছিলেন ভোট প্রচারেরও।

তবে এরপর বঙ্গে বিজেপি জিততেই বিজেপি-তে ফেরার ইঙ্গিত শোনা গেল বনির কথায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আমি তো ২০২১ সালে বিজেপি জয়েন করেছিলাম। অফিসিয়ালি ওদের সঙ্গে যোগ দিয়েছিলাম। এবং ছাড়িও আমি অফিসিয়ালি। একটা বছর ছিলাম তাঁদের সঙ্গে। আমার সঙ্গে কিন্তু কখনো সম্পর্ক খারাপ করেনি ওরা।’
তৃণমূলের মঞ্চে থাকা নিয়ে বনির বক্তব্য, ‘তখন যে রুলিং পার্টি ছিল, তাঁরা যদি আমাকে বলে, আমরা আপনাকে এই অনুষ্ঠানে চাই, এখানে যেতে হবে, আমি তো না বলতে পারি না। গেছি আমি। এবার এখন যে নতুন সরকার আসবে, তাঁদের মতাদর্শ যদি আমার সঙ্গে মেলে, নিশ্চয়ই তাদের সঙ্গে থাকব। যে রুলিং পার্টি ছিল, তাদের হয়ে আমি কথা বলতে গিয়েছি, ভোট চাইতে গিয়েছি। কিন্তু মানুষ যদি সেই পার্টিকে না চায়, হেরে যায়, তাহলে কিছু তো করার নেই। আমি আবারও বলছি এখন যে পার্টি আসবে তাঁদের মতাদর্শ যদি আমার সঙ্গে মেলে, তাহলে আমি নিশ্চয়ই তাঁদের সঙ্গেও যাব।’
তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন বলে, টলিউডে ‘ব্যান’ হয়ে যাওয়ার কোনো ভয় কি বনি পাচ্ছেন? যাতে ইম্পা সভাপতি-র ছেলের জবাব, ‘যদি নতুন সরকার আগের সরকারের মতোই ব্যান করে, তাহলে তফাত কী থাকব! আর যদি করতে চায় করবে, তা নিয়ে ভয় পাচ্ছি না। মানুষ আরও ক্লিয়ার হয়ে যাবে। যে ব্যাপরটা একই থাকল। বদল এল না। ’
বনি সেনগুপ্ত টলিউডের একজন চর্চিত অভিনেতা। তিনি ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘পারব না আমি ছাড়তে তোকে’ (২০১৫) এবং ‘জিও পাগলা’ (২০১৭)-এর মতো রোমান্টিক কমেডি সিনেমার মাধ্যমে তিনি পরিচিতি পান। বনি মূলত কমার্শিয়াল রোমান্টিক সিনেমায় অভিনয় করলেও, ‘জতুগৃহ’ (২০২২) ও ‘শুভ বিজয়া’-এর (২০২২) মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


