Koel Mallick Educational Qualification: টিএমসি-র টিকিটে রাজ্যসভার সাংসদ! কতদূর লেখাপড়া কোয়েলের, পড়েছেন কোন স্কুলে?
৬ এপ্রিল তিনি সাংসদ হিসেবে শপথ নেন কোয়েল মল্লিক। তা কতদূর লেখাপড়া করেন অভিনেত্রী? কলকাতার কোন স্কুল আর কলেজের ছাত্রী ছিলেন?
জীবনের ৪৪টা বসন্ত পার করে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কোয়েল মল্লিক। পা রেখেছেন রাজনীতিতে। বর্তমানে রঞ্জিত-কন্যা তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে রাজ্যসভার একজন নির্বাচিত সাংসদ। ৬ এপ্রিল তিনি সাংসদ হিসেবে শপথ নেন। তা কতদূর লেখাপড়া করেন অভিনেত্রী? কলকাতার কোন স্কুল আর কলেজের ছাত্রী ছিলেন?

তথ্য বলছে, কোয়েল মল্লিক কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস থেকে তাঁর প্রাথমিক পড়াশোনা শেষ করেন। পরে তিনি গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে উচ্চশিক্ষা শেষ করেন, যেখান থেকে তিনি মনোবিজ্ঞানে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। হ্য়াঁ, অভিনয়ের মতোই পড়াশোনাটাও মন দিয়ে করেছেন কোয়েল। মল্লিক বাড়ির মেয়ে তিনি। তাই ছোট থেকে শৃঙ্খলার মধ্যেই বড় হয়েছেন রঞ্জিৎ মল্লিক কন্যা।
বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিকের মেয়ে হলেন কোয়েল। কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির সন্তান তিনি। আমরা সকলেই তাঁকে কোয়েল নামেই চিনি। তবে আপনিও হয়ত জেনে অবাক হবেন যে জন্মের পর কোয়েলের নাম ছিল রুক্মিণী মল্লিক। এছাড়াও অন্যান্য বাঙালি মেয়েদের মতোই তাঁর আরও অনেক ডাকনামও রয়েছে।
অনেকেই হয়ত জানেন না কোয়েলকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তাঁরই গৃহশিক্ষক। তখন তিনি ক্লাস সেভেনে পড়েন। একথা এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। কোয়েল বলেছিলেন, তখন তাঁর সেই সায়েন্স টিচারও সবে কলেজ পাশ করে চাকরি খুঁজছেন। তিনিই একদিন অভিনেত্রীকে বাড়িতে পড়াতে এসে প্রেম নিবেদন করে বসেন।
ওই গৃহশিক্ষকের প্রেম নিবেদন করার পর ঠিক কী ঘটেছিল? কোয়েলে সাক্ষাৎকারে সে প্রসঙ্গে বলেছিলেন, ‘উনি আমাকে সেকথা বলে নীচে নেমে গেলেন। রোজ আমি ওঁর সঙ্গেই নামতাম। মা খবর নিতেন কতটা পড়া হল, কী পেরেছি, কী পারিনি। সেদিন আর আমার নামার সাহস হয়নি। পরে শিক্ষক চলে যেতে মাকে সবটা বললাম’।
কোয়েল জানিয়েছিেন যে, তারপর সেই শিক্ষককে আর পাড়াতে আসতে দেননি মা দীপা। তবে বাবা রঞ্জিত মল্লিকের কানে সেকথা এসেছিল কি না জানেন না, কারণ তাঁদের মধ্যে এই নিয়ে কোনো কথাই হয়নি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


