ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া পাল। তবে বিগত কিছু দিন ধরে তিনি মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন পথকুকুরদের খাওয়ানোর জন্য। তাঁর বাড়ির সামনে ময়লা আবর্জনা ফেলে রেখে আসা হচ্ছে। এবার তা নিয়ে সরব হলেন নায়িকা।
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া পাল। তবে বিগত কিছু দিন ধরে তিনি মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন পথকুকুরদের খাওয়ানোর জন্য। তাঁর বাড়ির সামনে ময়লা আবর্জনা ফেলে রেখে আসা হচ্ছে। এবার তা নিয়ে সরব হলেন নায়িকা।
পথকুকুরদের খাওয়ানোর জন্য মানসিক অত্যাচারের শিকার অভিনেত্রী প্রিয়া!
মঙ্গলবার তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায় তাঁর বাড়ির সামনে প্লাস্টিকে বাঁধা আবর্জনা। তার কিছু অংশ ছড়িয়েো আছে নানা জায়গায়। তা দেখিয়ে নায়িকাকে বলতে শোনা যায়, ‘আমার বাড়ির সামনে এই ভাবে আবর্জনা ফেলে রেখে যাওয়া হচ্ছে। হতে পারে আমার উল্টোদিকের ফ্ল্যাট থেকে ফেলা হয়েছে। আমি জানি না কে ফেলেছে। এই ভাবে আমাকে মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে। তার কারণ হল আমি এখানকার কুকুরদের খাওয়াই বলে। খুব বেশি করতে পারি না। তবে ওঁদের ছোটখাটো কোনও রোগ হলে ওষুধ দিই। আর তার জন্য ইচ্ছাকৃত আমার বাড়ির সামনে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে। ওদের মনে হয় যে, কুকুরদের খাওয়াচ্ছি বলে রাস্তা অপরিষ্কার হচ্ছে। কিন্তু আমার প্রতিটা কুকুরের জন্য আলাদা আলাদা বাটি রাখা আছে। এর আগেও আমার সঙ্গে এরকম হয়েছে আমি ভিডিয়ো করিনি, তবে এটা করতে আমি বাধ্য হচ্ছি। গল্ফগ্রিনের মতো জায়গায় আমার ফ্ল্যাটের বাইরে এই ভাবে নোংরা ফেলে দিয়ে চলে যাচ্ছে। আজ আমার যদি কিছু হয়ে যায় বা আমার পরিচারিকার যদি কিছু হয়ে যায় তাহলে কে দায়ী থাকবে? আমার নিরাপত্তা নিয়ে সমস্যা হচ্ছে। এবার আমি সিসিটিভি ক্যামেরা লাগাবো। এই নিয়ে তিনবার আমার সঙ্গে এরকম হয়েছে শুধুমাত্র আমি বাইরের কুকুরদের খাওয়াই বলে।’
এরপর নায়িকা বুধবার আজকালকে বলেন, ‘কাল আমি আর থাকতে না পেরে এই ভিডিয়োটা করি। এর আগে কেউ প্রস্রাপ প্যাকেটে বেঁধে আমার গেটের বাইরে দিয়ে চলে গিয়েছে। আমি খুবই অবাক এই আবর্জনা, প্রস্রাব ফেলে দিয়ে যাওয়া, আমার বাড়ির বাইরে আবর্জনা থাকতো সেটা ফেলে দিয়ে যাওয়া এইসব করত। পথ কুকুরদের খাওয়াই বলেই এটা হয়েছে। যখন থেকে আমি খাওয়াচ্ছি তার কিছুদিন পর থেকে এটা হওয়া শুরু হয়েছে। আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি ইতিমধ্যেই।’