Srabanti’s Son: হিরোরা ডাহা ফেল! শ্রাবন্তী পুত্রের ভোলবদল, এবার কি টলিউডে বছর ২১-এর ঝিনুক? ফোটোশ্যুটে চমক
হিরোদের ছুটি করতে আসছেন শ্রাবন্তী-পুত্র? ঝিনুকের চাবুক লুকে তোলপাড় নেটপাড়া! ক্যামেরার সামনে নাকি পেছনে— কী তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা?
টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে ঝিনুক ওরফে অভিমন্যু চট্টোপাধ্যায় আর ছোটটি নেই! রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু দুর্দান্ত সাদা-কালো পোর্ট্রেট ছবি আপলোড করে নেটপাড়ার তাপমাত্রা এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছেন তিনি। মাত্র ২১ বছর বয়সী অভিমন্যুর এই নতুন ‘সুপুরুষ’ অবতার দেখে চেনাই দায়! নেটিজেনদের একাংশের মতে, গ্ল্যামার আর ড্যাশিং লুকের দিক থেকে টলিউডের যে কোনও সমসাময়িক মূল ধারার হিরোকে অনায়াসে টেক্কা দিতে পারেন তিনি। মায়ের জিন যে তাঁর মধ্যে প্রভাব বিস্তার করেছে পুরোদস্তুর তা স্পষ্ট। একগুচ্ছ সাদা কালো ছবি শেয়ার করে অভিমন্যু ক্যাপশনে লেখেন-'রঙের মোহ থেকে দূরে থাকতেই সাদা-কালোকে বেছে নেওয়া।'

ক্যামেরার সামনে নয়, নেপথ্যের কারিগর হতে চান অভিমন্যু
ঝিনুকের এই গ্ল্যামারাস লুক দেখে অনেকেই যখন তাঁর অন-স্ক্রিন ডেবিউ নিয়ে জল্পনা শুরু করেছেন, তখন শ্রাবন্তীর একটি পুরনো বক্তব্য নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ছেলের টলিউড ডেবিউ নিয়ে খোদ নায়িকা আগেই জানিয়েছিলেন যে, অভিমন্যুর ক্যামেরার সামনে আসার চেয়ে ক্যামেরার পেছনে কাজ করার প্রতি আগ্রহ অনেক বেশি। বিশেষ করে মিউজিক এবং চলচ্চিত্র পরিচালনার দিকেই তাঁর মূল ঝোঁক। ছেলের ছবির কমেন্ট বক্সে কালো হৃদয়ের ইমোজি এঁকেছেন শ্রাবন্তী।
ছেলের কেরিয়ার নিয়ে অতীতে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন—
'ঝিনুক ইন্ডাস্ট্রিতেই কাজ করবে। তবে ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে। ক'দিন তো অ্যাসিস্টও করল শ্রীজাতকে ‘মানবজমিন’ ছবিতে। তবে এখন পড়াশোনার খুব চাপ, আগে ওটা সামলাক। তারপর পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করবে।'
১৬ বছরের ব্যবধান: মা-ই যখন সবচেয়ে ভালো বন্ধু
পরিচালক রাজীব বিশ্বাস এবং শ্রাবন্তীর একমাত্র সন্তান হলেন ঝিনুক। তবে বাবার নয়, মায়ের পদবিই গর্বের সঙ্গে ব্যবহার করেন তিনি। এমনকি নিজের বুকে মায়ের নাম খোদাই (ট্যাটু) করে রেখেছেন অভিমন্যু। শ্রাবন্তী মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন, যার ফলে মা ও ছেলের বয়সের ব্যবধান অত্যন্ত কম। আর এই পিঠোপিঠি বয়সের কারণেই তাঁদের সম্পর্কটা চিরাচরিত মা-ছেলের গণ্ডি পেরিয়ে অনেক বেশি ‘বেস্ট ফ্রেন্ড’ বা প্রিয় বন্ধুর মতো হয়ে উঠেছে।
মায়ের মতোই নিজের ব্যক্তিগত জীবন এবং রিলেশনশিপ নিয়ে লুকোছাপা করতে একেবারেই পছন্দ করেন না অভিমন্যু। নিজের প্রেমজীবন নিয়ে বরাবরই অত্যন্ত ‘খুল্লমুখল্লা’ বা স্পষ্টবাদী তিনি এবং সামাজিক মাধ্যমে প্রায়শই প্রেমিকার সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নেন। মডেল দামিনী ঘোষের সঙ্গে গত পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। হালে যদিও শুধু দামিনী নয়, নিজের পুরোনো সব ইনস্টাগ্রাম পোস্ট মুছে ফেলেছেন অভিমন্যু। জীবনের পুরোনো পাতা মুছে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তাঁর প্রেম জীবনেও কি ভাঁটা? তা স্পষ্ট নয়।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


