সময় রায়নার বহুল চর্চিত অনুষ্ঠান ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বারবার জড়িয়েছে বিতর্কে। এই অনুষ্ঠানে যে তারকারা আসেন তাদের মন্তব্য ঘিরে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া হয় উত্তাল। এবার আয়ুষ্মান খুরানার একটি বক্তব্য শুনেছেন নেটপাড়া। এমনকি যে আদনান সানিকে উদ্দেশ্য করে মন্তব্য করা হয়েছে, তিনিও নিজের ইনস্টাগ্রামে আয়ুষ্মানের করা রসিকতার জবাব দিয়েছেন।
‘পাক গুপ্তচর থেকে ভারতীয়’, সময়ের অনুষ্ঠানে এমন রসিকতা শুনে চটে লাল আদনান
কী বলেছিলেন আয়ুষ্মান?
সম্প্রতি উড়তা তীর ছবির প্রচারের জন্য সময় রায়নার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আয়ুষ্মান। এই অনুষ্ঠানে একজন পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েই আচমকা উঠে আসে আদনান সামির প্রসঙ্গ।
সিনেমার গল্প অনুযায়ী, আয়ুষ্মান অর্থাৎ ওই পাক গুপ্তচর নিজের স্মৃতি হারিয়ে ভারতে আসে এবং নিজেকে ভারতীয় সিক্রেট এজেন্ট ভাবে শুরু করেন। সিনেমার গল্প ব্যাখ্যা করার মাঝেই অন্য এক কমেডিয়ান কুল্লু ব্যঙ্গাত্মকভাবে আদনান সামির নাম নেন। কুল্লুর মুখে আদনানের নাম শুনে হেসে ফেলেন সময় এবং আয়ুষ্মান।
সময় রায়নার অনুষ্ঠানের এই ঝলক প্রকাশ্যে আসতেই কড়া জবাব দেন আদনান। তিনি বলেন, আগে আমার থেকে স্বত্ব কেন, তারপর না হয় ছবি বানিও। সময়ের অনুষ্ঠানে এইভাবে আদনানকে আক্রমণ করা বা ব্যঙ্গ করা যে সঙ্গীতশিল্পীর একেবারেই ভালো লাগেনি তা বলাই বাহুল্য।
২০১৬ সালে আদনান পাকিস্তান ছেড়ে পাকাপাকিভাবে চলে আসেন ভারতবর্ষে। তিনি এখন ভারতের নাগরিকত্ব অধিকার করেছেন। কিন্তু ভারতকে মনেপ্রাণে ভালবাসলেও ভারত পাকিস্তান প্রসঙ্গে কথা উঠলেই আদনান সামির কথা উঠে আসে। এমনকি অপারেশন সিঁদুর চলাকালীনও আদনানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
একজন পাকিস্তানি হয়েও কেন পাকিস্তানকে একেবারেই ভালোবাসেন না আদনান, তার নেপথ্যের কারণ নিয়ে বারবার কথা বলেছেন আদনান। পাকিস্তানের মানুষ কখনও আদনানের সঙ্গে খারাপ ব্যবহার না করলেও প্রতিবেশী দেশের প্রতি একেবারেই ভালোবাসা পোষণ করেন না আদনান। তবে একজন ভারতীয় হয়েও বারবার যেভাবে তাঁকে দেশপ্রেমী হিসাবে নিজেকে প্রমাণ দিতে হচ্ছে তা সত্যি শোচনীয়।
Home/Entertainment/‘পাক গুপ্তচর থেকে ভারতীয়’, সময়ের অনুষ্ঠানে এমন রসিকতা শুনে চটে লাল আদনান