‘লিফট করাদে’ গানে বিনিয়োগ করেনি কেউ, বাধ্য হয়ে যা করেছিলেন আদনান
আদনান সামি, অ্যালবাম হোক অথবা ছবির গান আদনান সামি মানেই অন্যরকম গানের স্বাদ পান দর্শকরা। আদনান সামির অন্যতম বড় হিট পপ লিফট করাদে তাঁর সম্পূর্ণ ক্যারিয়ারের অন্যতম একটি সফল গান হিসেবে ধরা হয়। এই গানে আদনান সামির সঙ্গে ছিলেন স্বয়ং গোবিন্দা।
আদনান সামি, অ্যালবাম হোক অথবা ছবির গান আদনান সামি মানেই অন্যরকম গানের স্বাদ পান দর্শকরা। আদনান সামির অন্যতম বড় হিট পপ লিফট করাদে তাঁর সম্পূর্ণ ক্যারিয়ারের অন্যতম একটি সফল গান হিসেবে ধরা হয়। এই গানে আদনান সামির সঙ্গে ছিলেন স্বয়ং গোবিন্দা।

কিন্তু জানলে অবাক হয়ে যাবেন যে গান একসময় ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল সেই গানে বিনিয়োগ করতে অস্বীকার করেছিল সকলে। বিনিয়োগ না হওয়ায় আদনান এবং গোটা টিম রাস্তায় মিউজিক ভিডিওটি শুট করতে বাধ্য হন।
আরও পড়ুন: মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?
সম্প্রতি জুমকে দেওয়া সাক্ষাৎকারে আদনান বলেন, ‘সবাই এই গানটি তৈরি করতে বারণ করেছিল। আগের প্রত্যেকটি গান হিট হওয়ার পর মেগনাসাউন্ড মিউজিক লেভেল একটি নতুন রকমের গান তৈরি করার কথা বলে। কিন্তু প্রযোজনা সংস্থা চেয়েছিল যাতে আমি একটি রোমান্টিক গান গাই, কিন্তু আমি এই গানটির জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমার কথা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিলেন।’
আদনান আরও বলেন, ‘আমি সকলকে বারবার বলেছিলাম যে আমি সব ধরনের গান গাই এবং বানাই তাই অসুবিধা কিছু হবে না। এই তর্ক প্রায় ছয় মাস ধরে চলেছিল কিন্তু প্রযোজনা সংস্থার সন্তুষ্ট হয়নি ফলে তারা বিনিয়োগ করতে চায়নি। পরবর্তীকালে বাজেট ছাড়া বা কোনও অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে এই ভিডিওটি শুট করেছিলাম আমি।’
‘লিফট কারাদে’ সম্পর্কে
২০০০-এর দশকের শুরুর দিকের অন্যতম স্মরণীয় ভারতীয় পপ গানগুলোর মধ্যে আদনান সামির 'লিফট করাদে' অন্যতম। মজাদার ও অদ্ভুত এই গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন সামি, কথা লিখেছেন রিয়াজ-উর-রহমান সাঘর এবং এটি 'কভি তো নজর মিলাও' অ্যালবামের অংশ ছিল। মিউজিক ভিডিওটিতে গোবিন্দার একটি স্মরণীয় ক্যামিওও ছিল, যার স্বতঃস্ফূর্ত উপস্থিতি গানটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল। সামি পরে প্রকাশ করেন যে, গোবিন্দা কোনও রিহার্সাল বা এমনকি পোশাক পরিবর্তন ছাড়াই শুটিংয়ে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: 'বিয়েই জীবনের সবচেয়ে পুরস্কার', ৩০ তম বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত অপরাজিতা
আদনান সামি সম্পর্কে
আদনান সামি একজন গায়ক, সুরকার, সঙ্গীতশিল্পী এবং পিয়ানোবাদক, যিনি ভারতে একটি সফল কর্মজীবন প্রতিষ্ঠার আগে পাকিস্তানে তাঁর পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন। তিনি ১৯৯২ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ প্রকাশ করেন এবং এরপর ‘কভি তো নজর মিলাও’ ও ‘তেরা চেহারা’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেন। তাঁর ২০০০ সালের অ্যালবাম ‘কভি তো নজর মিলাও’, বিশেষ করে এর টাইটেল ট্র্যাক এবং ‘লিফট করাড়ে’-র মতো গানগুলো তাঁকে ভারতীয় পপ সঙ্গীতে একটি সুপরিচিত নাম করে তুলতে সাহায্য করে।
E-Paper

