২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অদ্রিজা! হবু স্বামী বিগ্নেশের সঙ্গে আংটি বদল সারলেন নায়িকা
কিছুদিন আগেই অদ্রিজা রায়ের বাগদানের ছবি সামনে এসেছিল। আর এবার আংটি বদলের ছবি ভাগ করে নিলেন অদ্রিজা।
নতুন বছর অর্থাৎ ২০২৬ শুরু হতে না হতেই একের পর এক তারকারা তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু খবর প্রকাশ্য এনেছেন। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার। ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি মুদলি। আর এই সবের মধ্যেই মুম্বইয়ে বাগদান সেরেছিলেন বঙ্গ কন্যা অদ্রিজা রায়।

কিছুদিন আগেই তাঁর বাগদানের ছবি সামনে এসেছিল। আর এবার আংটি বদলের ছবি ভাগ করে নিলেন অদ্রিজা। তিনি একাধিক সিরিয়ালে অভিনয় করলেও হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ তাঁকে বিশাল পরিচিতি এনে দিয়েছিল। সেই অদ্রিজা এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। তার আগে একেবারে দক্ষিণী সাজে বাগদান সেরেছিলেন। আর এবার একেবারে ওয়েস্টার্ন পোশাকে হবু বরের সঙ্গে আংটি বদল করলেন তিনি।
অদ্রিজা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি ভাগ করে নেন। সেখানে সিক্যুয়েন্স ও পাথরের কাজ করা হালকা বেইজ রঙের গাউনে দেখা মেলে তাঁর। অন্যদিকে, পাথরের কাজ করা নেভি ব্লু রঙের জ্যাকেট ও টাউজারে সেজে উঠেছিলেন তিনি। দুপাশে মোমবাতি আর গোলাপি রঙের গোলাপের পাপাড়ি ছড়ানো ফুলের চাদরের উপর দিয়ে হেঁটে তাঁদের এন্ট্রি হয়। ছবিতে কখন দেখা যায় তাঁরা একে অন্যজনকে হাঁটুর মুড়ে বসে আংটি পড়াচ্ছেন। আবার কখনও বিগ্নেশের কোলে অদ্রিজা। আবার কখনও নায়িকার হাতে চুমু খাচ্ছেন বিগ্নেশ।
এছাড়াও বন্ধু দেবচন্দ্রিমাও তাঁদের ছবি ভাগ করে নেন। অদ্রিজার এই বিশেষ দিনে লহেঙ্গায় সেজে ওঠেন দেবচন্দ্রিমা। তাঁকে পাথরের কাজ করা সাদা ও গোলাপি রঙের গাউনে দেখা যায়।
অদ্রিজার হবু স্বামী দক্ষিণ ভারতীয়। তাঁর নাম বিগ্নেশ আইয়ার। মুম্বইয়ের একটি খামার বাড়িতে গত ২৫ জানুয়ারি বাগদান পর্ব সারলেন তাঁরা। অদ্রিজা কিছুদিন আগেই তাঁর বাগদান পর্বের যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে তাঁকে একেবারে দক্ষিণী স্টাইলে সেজে উঠতে দেখা গিয়েছিল। তিনি একটি লাল রঙের কাঞ্জিভরম শাড়িতে সেজে তিনি তুলে ধরেছেন দক্ষিণী ঐতিহ্যকে। সঙ্গে মানানসই গয়না, ফুলের অলংকারও ছিল।
অদ্রিজার প্রেম প্রসঙ্গে
একটি সাক্ষাৎকারে অদ্রিজা জানিয়েছিলেন, এক বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল তাঁদের। প্রথম দর্শনেই একে অপরকে ভালো লেগে যায় তাঁদের। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয় কথাবার্তা। সেখান থেকে হয় বন্ধুত্ব। ব্যক্তিগত জীবন চিরকাল আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে তিনি জানিয়েছিলেন পরিবারের মতে এবং দুই পরিবারের নিয়ম মেনেই বিয়ে করবেন তিনি।
E-Paper

