Beporoya Box office Day 2: বড় পর্দায় আদৃত রায়ের দ্বিতীয় ইনিংস হিট না ফ্লপ? দু-দিনে কত আয় করল ‘বেপরোয়া’?
বক্স অফিসে দু-দিনে মাত্র ৫ লাখের ব্যবসা দিল আদৃতের ছবি। রবিবার কি ভাগ্য ফিরবে উচ্চেবাবুর?
ছোটপর্দায় যাঁর একটি ঝলক দেখার জন্য ব্যাকুল থাকেন হাজারো অনুরাগী, বড়পর্দায় তাঁর ম্যাজিক কি তবে ম্লান? অভিনেতা আদৃত রায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘বেপরোয়া’ মুক্তির পর বক্স অফিসের পরিসংখ্যান অন্তত সে রকমই হতাশাজনক ইঙ্গিত দিচ্ছে।

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিরূপ ঘোষ পরিচালিত রোমান্টিক-কমেডি ছবি ‘বেপরোয়া’। ছবিতে আদৃতের বিপরীতে দেখা গেছে নবাগতা আরিয়াকে। ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই প্রেক্ষাপট ও মূল চরিত্রের ধরন দেখে দর্শক থেকে সমালোচক— অনেকেই বলিপাড়ার ব্লকবাস্টার ‘কবীর সিং’-এর ছায়া বা ভাইবস খুঁজে পেয়েছিলেন। প্রায় দুই বছর ধরে নানা কারণে পিছানোর পর অবশেষে মুক্তির আলো দেখেছে আদৃত-আরিয়ার এই ছবি।
ছোটপর্দায় অত্যন্ত সফল ও জনপ্রিয় নায়ক হওয়া সত্ত্বেও বড়পর্দায় এখনও পর্যন্ত নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি আদৃত। যদিও তাঁর কেরিয়ার শুরু সিনেমার হাত ধরেই। আশা করা হয়েছিল ‘বেপরোয়া’-র হাত ধরেই বড়পর্দায় ভাগ্যের শিকে ছিঁড়বে এই তারকার, কিন্তু শুরুর দু’দিনের ব্যবসার অঙ্ক তা হতে দিচ্ছে না।
বক্স অফিস পরিসংখ্যান:
শুক্রবার (প্রথম দিন): ছবিটি আয় করে মাত্র ৩ লাখ টাকা।
শনিবার (দ্বিতীয় দিন): আয় আরও কমে দাঁড়িয়েছে মাত্র ২ লাখ টাকায়।
মোট ব্যবসা (প্রথম দুই দিন): সর্বসাকুল্যে মাত্র ৫ লাখ টাকা! (সূত্র- sacnilk.com)
মুক্তির প্রথম দুই দিনেই আয় হ্রাস পাওয়ার এই নিম্নমুখী প্রবণতা ছবিটির সাফল্য নিয়ে বড়সর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এই হতাশাজনক পরিসংখ্যানের পর ছবিটি আগামী দিনগুলোতে কীভাবে বক্স অফিসে টিকে থাকে, কিংবা আদৃতের বড়পর্দায় সফল হওয়ার অপেক্ষা আর কতটা দীর্ঘ হয়, সেটাই এখন দেখার। এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে এই ছবির বক্স অফিস রিপোর্ট নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি। মোটের উপর ভালো রিভিউ পেয়েছে এই ছবি। তবে বক্স অফিসে তার প্রতিফলন চোখে পড়েনি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


