'তুমি আমার বড্ড প্রিয়...', কৌশাম্বিকে ছেড়ে কাকে ভালোবাসার কথা জানালেন আদৃত?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদৃত। ২০২৪ সালে কৌশম্বিকে বিয়ে করেন তিনি। অভিনেতাকে সর্বশেষ অভিনয় করতে দেখা দিয়েছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। কাজ এবং সংসার দুটোই সমানভাবে সামলাচ্ছেন তিনি। এইসব কিছুর মধ্যে হঠাৎ কাকে ভালোবাসার কথা জানালেন অভিনেতা?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদৃত। ২০২৪ সালে কৌশম্বিকে বিয়ে করেন তিনি। অভিনেতাকে সর্বশেষ অভিনয় করতে দেখা দিয়েছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। কাজ এবং সংসার দুটোই সমানভাবে সামলাচ্ছেন তিনি। এইসব কিছুর মধ্যে হঠাৎ কাকে ভালোবাসার কথা জানালেন অভিনেতা?
কৌশাম্বিকে ছেড়ে কাকে ভালোবাসার কথা জানালেন আদৃত?
শিল্পীদের মধ্যে বিয়ে এবং বিবাহবিচ্ছেদ এখন দুটোই ভীষণ স্বাভাবিক ব্যাপার। ২০২৪ সালে কৌশাম্বিকে ভালোবেসেই বিয়ে করেছিলেন তিনি। তাহলে হঠাৎ স্ত্রীকে বাদ দিয়ে কাকে প্রিয় মানুষ বলে ব্যাখ্যা করলেন অভিনেতা? তবে কি অন্য কাউকে মনে ধরল?
না, ব্যাপারটা একেবারেই সেটা নয়। আসলে টেলি জগতের ক্ষুদে ছোট্ট অভিনেত্রী অনুমেঘাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন আদৃত। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট সহ অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান অভিনেতা।
অনুমেঘাকে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন অনুমেঘা। তুমি খুব খুব ভালো থেকো। হাসি মজা দুষ্টুমিতে ভরে উঠুক তোমার প্রতিটা দিন। তুমি আরো ভালো ভালো কাজ করো। তোমার বিশেষ দিনে তোমার অনেক সুখ কামনা করি। তুমি একটা মিষ্টি বাচ্চা। তুমি আমার বড্ড প্রিয়। তুমি সব সময় আমাদের মিষ্টি অ্যাঞ্জেল হয়ে থাকো। তোমাকে অনেক ভালোবাসা।’
এই প্রসঙ্গে বলে রাখা ভালো অনুমেঘা জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে নাচ করার মাধ্যমে পরিচিতি লাভ করেছিল। যদিও এখন সে জনপ্রিয় অভিনেত্রী। একাধিক সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি কাবলিওয়ালা সিনেমায় মিঠুন চক্রবর্তী সঙ্গে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছিল সে।
তবে এখানেই শেষ নয়, মিঠুন এবং দেব অভিনীত ‘প্রজাপতি ২’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে ছোট্ট অনুমেঘাকে। এছাড়াও ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেও অভিনয় করেছিল এই ছোট্ট মেয়েটি। এছাড়া ২০২২ সালে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ছবিতেও দেখা গিয়েছে তাকে।
Home/Entertainment/'তুমি আমার বড্ড প্রিয়...', কৌশাম্বিকে ছেড়ে কাকে ভালোবাসার কথা জানালেন আদৃত?