Adrit-Uday: ‘ওর জন্য ধারাবাহিক ওই লেভেলের সাফল্য পেয়েছিল…’! মিঠাই নিয়ে আদৃতের প্রশংসা উদয়ের
সম্প্রতি এক সাক্ষাৎকারে উদয়কে প্রশ্ন করা হয়েছিল তাঁর প্রিয় অভিনেতা কে? আর তাতে মিঠাই সহ-অভিনেতা আদৃতের নাম নেন উদয়। বন্ধুর এই সাক্ষাৎকারটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানালেন ধন্যবাদ।
বর্তমানে টিআরপি টপার ধারাবাহিক ‘পরিণীতা’য় নায়ক চরিত্রে দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিং-কে। কেরিয়ার শুরুর পর থেকে উদয়কে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেই দেখা যেত। তবে নিজের অভিনয় দিয়ে তাতেও দর্শকের মনে জায়গা করে নিতেন। তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় পরিণীতা। রায়ান চরিত্রটিকে যেন তিনি জীবন্ত করে তুলেছেন লাখ-লাখ দর্শকের মনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উদয়কে প্রশ্ন করা হয়েছিল তাঁর প্রিয় অভিনেতা কে? জবাবে আদৃত রায়ের নাম নেন তিনি। আর বন্ধুর এই জবাব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ‘আপ্লুত’ আদৃত। এমনিতে সোশ্যাল মিডিয়ায় সেভাবে পোস্ট করেন না আদৃত। ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই ভালোবাসেন।
তা আদৃতের ব্যাপারে কী জবাব দিলেন উদয়? তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে, ‘টলিউডের প্রিয় অভিনেতা কে? যাক দেখে অনুপ্রাণিত হন?’ আর এই প্রশ্নের জবাবে উদয় বলেন, ‘আদৃত রায়। আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। মিঠাই করার সময় ওকে খুব কাছ থেকে দেখেছি। ওর জন্য কীভাবে একটা ধারাবাহিক ওই লেভেলের সাফল্য পেয়েছিল, সেটা ভেবেই অবাক হতাম।’
উদয় আরও বলেন, ‘আদৃত খুব সহজভাবে চরিত্রকে আপন করে নিতে পারে। এক ফ্লোরে থাকলে ওর কাছ থেকে অনেক কিছু শেখা যায়। শ্যুটিং ফ্লোরে আমাদের জন্মদিনে ১০-১২ জন লোক যায় হয়তো। আর ওর জন্মদিনে ভিড় থেকে বাঁচাতে ১০-১২ জন যেতে হয়।’
আর উদয়ের ইন্টারভিউটি প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে। যা ছবি তুলে শেয়ার করেন আদৃত। সঙ্গে লেখেন, ‘ধন্যবাদ বলা কম হয়ে যাবে। লাভ ইউ উদয় বাবা!’ সঙ্গে রেড হার্ট ইমোজি আর হাত জোর করা ইমোজি ব্যবহার করেছেন। অভিনয়ে আসার আগে উদয় প্রতাপ সিং ক্রিকেট খেলতেন। বেশ কয়েক বছর সাফল্যের সাথে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
২০১৮ সালে অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় 'নূর জাহান' সিনেমার মাধ্যমে আদৃতের অভিনয় জীবন শুরু হয়। এরপর ২০১৯ সালে 'প্রেম আমার ২' সিনেমায় রাজ চরিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের 'পাসওয়ার্ড' সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এরপর ছোট পর্দায় কাজ করা শুরু ‘মিঠাই’ দিয়ে। প্রায় আড়াই বছর চলেছিল এই মেগা। শুধু তাই নয়, টানা ৫২ সপ্তাহ ছিল টিআরপি টপার। মাঝে আদৃত মিত্তিরবাড়ি নামে জি বাংলার একটি মেগায় কাজ করলেও সেটি সাফল্য পায়নি। আপাতত স্টার জলসায় কুমকুম ধারাবাহিকে দেখা মিলছে আদৃতের।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


