Mohit-Ahaan: ৫৭৭ কোটির সাঁইয়ারার পর ফিরছে মোহিত-আহান জুটি, প্রযোজনায় যশরাজ ফিল্মস

Mohit-Ahaan: আহান পাণ্ডে এখন বলিউডের নতুন ‘পোস্টার বয়’। যশরাজ ফিল্মসের (YRF) ব্যানারে তাঁর প্রথম ছবি ‘সাইয়ারা’ রেকর্ডবুক ওলটপালট করে দিয়েছিল। জানা যাচ্ছে, ফের মোহিত সুরির ছবির নায়ক হচ্ছেন আহান। 

Published on: Apr 14, 2026, 17:28:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ahaan Panday-Mohit Suri Back together: বক্স অফিসে ‘সাইয়ারা’র সেই অবিশ্বাস্য উন্মাদনা এখনও ফিকে হয়নি। ভারতীয় সিনেমার ইতিহাসের সবথেকে সফল রোমান্টিক ছবি হিসেবে ৫৭৭ কোটির ব্যবসা করে রাতারাতি আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন আহান পাণ্ডে। এবার সেই সাফল্যের রেশ টেনেই পরিচালক মোহিত সুরি এবং আহান ফের একসঙ্গে কাজ করতে চলেছেন।

৫৭৭ কোটির সাঁইয়ারার পর ফিরছে মোহিত-আহান জুটি, প্রযোজনায় যশরাজ ফিল্মস
৫৭৭ কোটির সাঁইয়ারার পর ফিরছে মোহিত-আহান জুটি, প্রযোজনায় যশরাজ ফিল্মস

আদিত্য চোপড়ার পরামর্শ

শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের (YRF) পরবর্তী এই প্রজেক্টের নেপথ্যে রয়েছে খোদ আদিত্য চোপড়ার মস্তিষ্ক। মোহিত সুরি প্রথমে ভিন্ন ঘরানার একটি অসম প্রেমের চিত্রনাট্য নিয়ে ভাবলেও, আদিত্যই তাঁকে পরামর্শ দেন আহানের সাথে আরও একটি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা তৈরি করার। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আহানকে এই ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে।

আহানের ব্যস্ততা ও নতুন প্রস্তুতি

বর্তমানে আহান আলি আব্বাস জাফরের একটি অ্যাকশন-রোমান্স ছবির শুটিংয়ে ব্যস্ত থাকলেও, বছরের শেষেই মোহিত সুরির এই নতুন ছবির কাজ শুরু করবেন। মোহিত এখন আহানের ইমেজের সাথে সামঞ্জস্য রেখে চিত্রনাট্যটি পুনরায় ঘষামাজা করছেন। ‘সাঁইয়ারা’র পর এই জুটির থেকে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

আহানের অস্ত্রোপচার এবং লাইমলাইট থেকে গায়েব

২০২৫ সালের ব্লকবাস্টার ছবি ‘সাঁইয়ারা’। আর এই এক ছবিতেই রাতারাতি সুপারস্টার হয়ে উঠেছেন তরুণ অভিনেতা আহান পান্ডে। কিন্তু যখন চারদিকে সাফল্যের উদযাপন, তখন ক্যামেরার আড়ালে দীর্ঘসময় থাকলেন আহান। মাসখানেক আগেই অভিনেতা জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর কাঁধের হাড় সরে গিয়েছিল। দীর্ঘদিন সেই পুরনো চোট নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু পরবর্তী অ্যাকশন ছবির প্রস্তুতির জন্য এই সমস্যা মেটানো জরুরি ছিল। এখন পুরোপুরি সুস্থ অভিনেতা।

সাঁইয়ারা প্রসঙ্গে

২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হওয়ার পাশাপাশি এটি এখন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবথেকে বেশি কামানো রোমান্টিক ছবি। আর এই ছবির হাত ধরেই বলিউডে রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন দুই নবাগত— আহান পাণ্ডে এবং অনীতা পাড্ডা।

ছবির গল্প আবর্তিত হয়েছে এক লড়াকু সংগীতশিল্পী ‘কৃষ’ (আহান) এবং এক উঠতি সাংবাদিক ও কবি ‘বাণী বাত্রা’র (অনীতা) প্রেমকে কেন্দ্র করে। তাঁদের সম্পর্কের টানাপোড়েন, স্ট্রাগল আর শেষমেশ প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়ার গল্পই বুঁদ করে রেখেছিল তরুণ প্রজন্মকে। বিশেষ করে আহান ও অনীতার পর্দার রসায়ন সমালোচক থেকে দর্শক— সবারই প্রশংসা কুড়িয়েছে।

বক্স অফিসের লড়াই শেষ করে ‘সাইয়ারা’ এখন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ (Netflix) দাপিয়ে বেড়াচ্ছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More