ছবির ইভেন্টে গিয়ে একটুর জন্য পদপিষ্ট হতে হতে বাঁচেন ইমরান, নায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাথরুমে! ঘটনা নিয়ে মুখ খুললেন নায়ক
ছবির ইভেন্টে গিয়ে প্রায় পদপিষ্ট হতে হতে রক্ষা পান ইমরান হাশমি। ভাবছেন সম্প্রতি কোনও ছবির ইভেন্টে এমনটা ঘটেছে? নানা তা একেবারেই নয়। 'জন্নত' ছবির ইভেন্টে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল নায়ককে। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন ইমরান।
ছবির ইভেন্টে গিয়ে প্রায় পদপিষ্ট হতে হতে রক্ষা পান ইমরান হাশমি। ভাবছেন সম্প্রতি কোনও ছবির ইভেন্টে এমনটা ঘটেছে? নানা তা একেবারেই নয়। 'জন্নত' ছবির ইভেন্টে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল নায়ককে। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন ইমরান।
ছবির ইভেন্টে গিয়ে একটুর জন্য পদপিষ্ট হতে হতে বাঁচেন ইমরান!
কুনাল দেশমুখ পরিচালিত 'জন্নত' ১৬ মে ১৮ বছর পূর্ণ করেছে। এই ছবিটি বক্স অফিসে দারুণ ভাবে হিট হয়েছিল। ইমরান হাশমি এবং সোনল চৌহান অভিনীত এই বলিউড ক্রাইম ড্রামাটি প্রেম, উচ্চাকাঙ্ক্ষা এবং প্রেম ভাঙার মিশেলে এক দারুণ গল্প বলেছিল, যা আজও দর্শকদের মনে মণিকোঠায়। এই ছবি দিয়েছিল রোমান্সের এক নতুন সংজ্ঞা।
‘জন্নত’-এর ১৮তম বার্ষিকী উপলক্ষে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান হাশমি ছবিটি মুক্তির পর পাওয়া মানুষের বিপুল ভালোবাসার কথা উল্লেখ্য করেছেন এবং এটাকে তাঁর কেরিয়ারের একটি বড় মোড়ও বলেছেন।
তাছাড়াও এই ছবির একটি ইভেন্টে গিয়ে এক ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হয়েছিল নায়ককে। সেই প্রসঙ্গেও নানা কথা ভাগ করে নেন তিনি। অভিনেতা কলকাতার একটি মিট-অ্যান্ড-গ্রিট অনুষ্ঠানের এক উত্তেজনাকর ঘটনার মধ্যে পড়েন। সেখানে তাঁকে দেখার জন্য ভক্তদের বিরাট ভিড় জমেছিল। প্রথমে সকলের সঙ্গে কথাবার্তা হতে শুরু করলেও পরে তা দ্রুত একটা বিপজ্জনক পরিস্থিতিতে পরিণত হয়। শেষ পর্যন্ত ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হয়েছিল।
সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান আইপিএলের সময় কলকাতার একটি মলে আয়োজিত ‘মিট-অ্যান্ড-গ্রিট’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভক্তদের সঙ্গে সাধারণ কথা বার্তা শুরু হয়েছিল, কিন্তু দ্রুত তা এমন এক পরিস্থিতিতে পরিণত হয়, যে সবটা হাতের বাইরে চলে যায়। অভিনেতার ‘প্রায় পদপিষ্ট’ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
তিনি জানান বিশৃঙ্খলা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁকে মলের ভেতরে একটি বাথরুমে লুকিয়ে পড়তে হয়েছিল। ইমরান জানান, অবশেষে মলের মালিক হস্তক্ষেপ করেন এবং ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেন। সেই অভাবনীয় অভিজ্ঞতার কথা স্মরণ করে ৪৭ বছর বয়সী এই অভিনেতা জানান যে, সেই সময়ে নিজের জনপ্রিয়তা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন।
অভিনেতা বলেন, ‘আমার মনে আছে, সেটা ছিল ২০০৮ সালের ১৬ মে, আইপিএল শুরু সময়। আমরা কলকাতার একটি মলে গিয়েছিলাম। একেবারে আর পাঁচটা অনুষ্ঠানের মতোই সাধারণ কথাবার্তা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু দ্রুত এমন পরিস্থিতি শুরু হয়ে পদপৃষ্ট হওয়ার মতো অবস্থা হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে মলের মালিক ভিড় সামলানোর জন্য আমাকে একটা বাথরুমে সরিয়ে নিয়ে যান। শেষে পুলিশও ডাকা হয়। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, অনেকে শুধু আমার নাম ধরে চিৎকার করছিল, আমাকে এক ঝলক দেখার জন্য। ‘জন্নত’ নিঃসন্দেহে আমার কেরিয়ারের একটি বিশাল মোড় হয়ে উঠেছিল।’
Home/Entertainment/ছবির ইভেন্টে গিয়ে একটুর জন্য পদপিষ্ট হতে হতে বাঁচেন ইমরান, নায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাথরুমে! ঘটনা নিয়ে মুখ খুললেন নায়ক