স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙার পর দিদি পলককে নিয়ে কলকাতায় পলাশ, কী কাজে তিলোত্তমায়?
পলাশ-স্মৃতি রবিবার আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে বাতিলের কথা জানিয়ে দেন। আর এই সব কিছুর মধ্যেই এবার দিদি পলক মুচ্ছলকে নিয়ে কলকাতায় এলেন পলাশ। হঠাৎ কী কারণে শহরে এলেন তিনি?
পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতি মন্দনার বিয়ে বিয়ের আসরে হঠাৎই ঘটে ছন্দপতন। তারপর এক এক করে নানা গুঞ্জন রটে পলাশের নামে। পলাশ-স্মৃতির বিয়ে ভাঙছে এমন কথাও ছড়িয়ে পড়ে। তারপর পলাশ রবিবার আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে বাতিলের কথা জানিয়ে দেন। আর এই সব কিছুর মধ্যেই এবার দিদি পলক মুচ্ছলকে নিয়ে কলকাতায় এলেন পলাশ। হঠাৎ কী কারণে শহরে এলেন তিনি?

জানা গিয়েছে একটি কনসার্টের জন্য কলকাতায় এসেছেন পলাশ। তাঁর সঙ্গে দিদি গায়িকা পলক মুচ্ছলও রয়েছেন।
গত ২৩শে নভেম্বর গাঁটছড়া বাঁধতে প্রস্তুত ছিলেন দুজনে। ক্রিকেটের ২২গজে পলাশের ফিল্মি প্রোপোজাল থেকে প্রাক-বিয়ের অনুষ্ঠানের রাজকীয় ঝলক ভাইরাল হয়েছিল। সঙ্গীত-মেহেন্দি শেষে যেদিন পলাশের নামের হলুদ গায়ে লাগানোর কথা স্মৃতির, তখন আসে দুঃসংবাদ। জানা যায়, বিয়ের আসরে হাজির অ্যাম্বুলেন্স। শোনা যায়, অসুস্থ স্মৃতি মান্দানার বাবা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল বিয়ে। এরপরই শুরু ফিসফিসানি। শোনা যায়, বিয়ের আগের রাতে হবু বর পলাশকে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছেন স্মৃতি,তাই বিয়ে বাতিল। স্মৃতি ও পলাশ রবিবার আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে বাতিলের কথা জানিয়ে দেন।
পলাশ মুচ্ছল লেখেন, 'আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনে যা সবচেয়ে পবিত্র সেই সম্পর্কে ভিত্তিহীন গুজবের উপর লোকেরা এত সহজে প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা খুব কঠিন। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায় এবং আমি আমার বিশ্বাসকে ধরে রেখে এটি সুন্দরভাবে মোকাবেলা করব। আমি সত্যিই আশা করি যে আমরা একটি সমাজ হিসাবে, যাচাই না করা গসিপের উপর ভিত্তি করে কাউকে বিচার করার আগে বিরতি নিতে শিখব, যার উত্স কখনই সনাক্ত করা যায় না। আমাদের কথাগুলো এমনভাবে আঘাত করতে পারে যে, আমরা হয়তো কখনও বুঝতে পারি না। আমরা যখন এসব বিষয় নিয়ে ভাবছি, তখন বিশ্বের অনেক মানুষ মারাত্মক পরিণতির মুখোমুখি হচ্ছেন।
তিনি আরও বলেন, ‘যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’












