চুমু নিয়ে চর্চার মাঝেই ডিস্কোতে দেবের কোলে বসে নাচ শুভশ্রীর, প্রকাশ্যে নতুন গানের ঝলক
রাত পার্টিতে বিভোর দেব-শুভশ্রী। নেচে-কুঁদে তাক লাগালেন দুজনেই। দেশু৭-এর নতুন গানের ঝলক প্রকাশ্যে।
পর্দায় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রসায়ন মানেই দর্শকের টানটান উত্তেজনা। সম্প্রতি ‘দেশু ৭’ (Desu 7) ছবির ‘তোর শুধু তোর’ গানে দুই প্রাক্তনের আলতো চুম্বন ও ঘনিষ্ঠতার ছবি নেটপাড়ার পারদ চড়িয়েছিল। তবে সেই রোমান্টিক মেজাজ কাটিয়ে এবার সোজা উগ্র পার্টি মুডে ধরা দিলেন টলিপাড়ার মেগাস্টার দেব ও লেডি সুপারস্টার শুভশ্রী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল তাঁদের বহুপ্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’-এর নতুন গান ‘নাচে রে বাংলা’-র টিজার।

‘কিস কা কিসসা’ পার করে এবার ডান্স ফ্লোরে আগুন!
‘রোমান্স’ থেকে একলাফে‘পার্টি ভাইব’—গানের টিজারেই স্পষ্ট যে পুজোর গান হিসেবে বাঙালিকে মাতাতে তৈরি এই নতুন ট্র্যাক। ঝলমলে সেট, চোখধাঁধানো লাইটিং আর দেব-শুভশ্রীর জমকালো নাচ—সব মিলিয়ে টিজারেই বাজিমাত করেছে ‘নাচ রে বাংলা’। এই পুজোর পার্টি অ্য়ান্থম হতে চলেছে এই গান, তা ঝলকেই স্পষ্ট।
সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে ক্যাপশনেও পুজোয় নাচানোর উন্মাদনা ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেব-শুভশ্রী। তাঁরা লেখেন- ‘বিট বাজবে, পাড়া কাঁপবে, আর বাংলা নাচবে!’
চলতি বছর পুজোতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত এই ছবি। প্রাক্তন জুটির বাস্তবজীবনের সমীকরণ, অন-স্ক্রিন কেমিস্ট্রি আর দেবের পরিচালনায় প্রথম কাজ—সব মিলিয়ে ‘দেশু ৭’ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। তোর শুধু তোর গানের কম্পোজিশন করেছেন স্যাভি। তবে গানের লিরিক্স এবং গায়ককে নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকের নাকি মনে ধরেনি সেই গান। দেবের সাফ কথা, ‘সবটা সবার ভালো লাগবে এমন নয়’।
‘তোর শুধু তোর’-এর প্রেমের গুঞ্জনের পর ‘নাচবে বাংলা’-র এই হাই-ভোল্টেজ পার্টি বিট যে চলতি পুজোয় নেটপাড়া থেকে শুরু করে মণ্ডপে মণ্ডপে ঝড় তুলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই!
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব। প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। ধূমকেতুর পর দেব-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখতে উত্তেজিত গোটা বাংলা। ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


