Debadrita-Debopriya Age Gap: ‘দিদির জন্য নায়িকা হয়েছি…’, মন্তব্য দেবপ্রিয়ার! দেবাদৃতার থেকে কত ছোট বোন দুলারী

স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিক ‘দুলারী’-তে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে। নায়িকা হিসেবে হাতেখড়ি হচ্ছে জি বাংলার এই ধারাবাহিক দিয়েই। তবে নেটপাড়ায় অনেকেরই কটাক্ষ, দিদির জন্যই নাকি এই সুযোগ। এবার বিতর্কে মুখ খুললেন টিভির ‘দুলারী’। 

Published on: May 19, 2026, 13:37:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব জলদি ছোট পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে। যিনি এর আগে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে সূর্যের মেয়ে সোনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও মাসখানেকই ছিল সেই কাজ। তবে এবার স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিক ‘দুলারী’-তে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে।

দেবাদৃতার থেকে কত ছোট বোন দেবপ্রিয়া?
দেবাদৃতার থেকে কত ছোট বোন দেবপ্রিয়া?

দেবপ্রিয়া-র দিদি দেবাদৃতা এক টলিপাড়ার এক নামি নায়িকা। দ্বাদশ শ্রেণি পাশ করা দেবাদৃতা সম্প্রতি এক সাক্ষাৎকারে দিদি দেবাদৃতা-র সঙ্গে ‘প্রতিযোগিতা’ নিয়ে খুললেন মুখ। টিভির ‘দুলারি’ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাইরে যতই প্রতিযোগিতা হোক, বাড়িতে তো আমরা দিদি-বোন। তবে দিদির জন্য নায়িকা হয়েছি, এটা শুনলে কষ্ট পাব।’

দুলারী-তে কাজ পেয়েছেন অডিশন দিয়ে, জানান দেবপ্রিয়া। দিদির প্রভাব থাকার গুঞ্জনকে উড়িয়েছেন তুড়ি মেরে। এদিকে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার জানান যে, নতুন প্রতিভাদের সুযোগ দিতে ভালোবাসেন তিনি। আর দেবপ্রিয়া অভিনেত্রী হিসেবে কেমন, সেই সিদ্ধান্ত তিনি তুলে দিতে চান দর্শকদের হাতেই।

দেবাদৃতা ও দেবপ্রিয়াকে হামেশাই দেখা যায় ভ্লগে। দুই বোনের মধুর সম্পর্কও কেড়ে নেয় নেটপাড়ার মন। দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করছেন দেবাদৃতা। ২০০১ সালের ৩ অক্টোবর জন্ম তাঁর। মাত্র ৮ বছর বয়সে ‘হা জবা র ল’ (Ha Za Ba Ra La) নাট্যদলের মাধ্যমে থিয়েটারে কাজ করা শুরু দেবাদৃতার। বাবার সঙ্গে যেতেন থিয়েটারে। জি বাংলার জয়ী-র মাধ্যমে তাঁর সিরিয়ালে কাজ করা শুরু। আর প্রথম ধারাবাহিকই পৌঁছে দিয়েছিলেন খ্যাতির শীর্ষে। ‘জয়ী’ শেষ হওয়ার পর তিনি এই ধারাবাহিকে ‘আলো’ চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। তারপর স্টার জলসায় আসে শ্রীকৃষ্ণভক্ত মীরা। যেখানে তিনি ‘মীরা’র চরিত্রে অভিনয় করেন। মিঠিঝোরা ধারাবাহিকে ধূসর একটি চরিত্রে দেখা যায় দেবাদৃতাকে। আর এখন তাঁকে দেখা যাচ্ছে জি বাংলা-র কমলা নিবাস-এ। ‘পল্লবী’ চরিত্রে অভিনয় করছেন।

দিদি দেবাদৃতার থেকে অনেকটাই ছোট দেবপ্রিয়া। সদ্য দ্বাদশ পাশ করা অভিনেত্রীর বয়স ১৮-র আশেপাশে। অর্থাৎ, ২৪ বছরের দিদির থেকে দেবপ্রিয়া ৬ বছরের ছোট। প্রসঙ্গত, ৮৭ শতাংশ নম্বর নিয়ে সিবিএসই বোর্ড থেকে ক্লাস টুয়েলভ পাশ করেছেন। শুধু তাই নয়, স্কুলের মধ্যে তৃতীয় হয়েছে।

পুরুলিয়ার এক সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া-কে দুলারীতে। শহরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। এখন দেখার দিদি না বোন, কার মেগা বেশি নম্বর টানে টিআরপিতে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More