সামনেই বিয়ে! হবু শাশুড়ি দিল বিশেষ উপহার, বং গাইয়ের সঙ্গে আদরে মাখামাখি ছবি দিল অন্তরা

জনপ্রিয় বাঙালি ইউটিউবার কিরণ দত্ত, ওরফে ‘দ্য বং গাই’-এর বিয়ের গুঞ্জনে ঘি দিলেন তাঁর গার্লফ্রেন্ড। কিরণের মা-কে সরাসরি শাশুড়ি মা বলে সম্বোধন। পেলেন বিশেষ উপহার।  

Published on: Jun 12, 2026, 19:54:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার ইউটিউব জগতের অন্যতম জনপ্রিয় এবং শীর্ষ তারকা কিরণ দত্ত, যাঁকে নেটিজেনরা একডাকে ‘দ্য বং গাই’ (The Bong Guy) হিসেবে চেনেন। ব্যাচেলর জীবনে নাকি শীঘ্রই ইতি টানতে চলেছেন কিরণ। নিজের মুখেই জানিয়েছেন এই ২০২৬ বছরেই নাকি চার হাত এক হতে চলেছে তাঁর, পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা অন্তরা মানে আলু দ্য় ফ্রেঞ্চ ফ্রাই।

সামনেই বিয়ে! হবু শাশুড়ি দিল বিশেষ উপহার, বং গাইয়ের সঙ্গে আদরে মাখামাখি ছবি দিল অন্তরা
সামনেই বিয়ে! হবু শাশুড়ি দিল বিশেষ উপহার, বং গাইয়ের সঙ্গে আদরে মাখামাখি ছবি দিল অন্তরা

সম্প্রতি অন্তরা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিরণের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ও মিষ্টি কিছু ছবি পোস্ট করেছেন, যার ক্যাপশন দেখেই অনুরাগীদের মনে তীব্র জল্পনা তৈরি হয়েছে।

অন্তরার পোস্টে ‘শাশুড়ি’ ও ‘ননদ’-এর উল্লেখ!

শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, কিরণ এবং অন্তরা একে অপরের অত্যন্ত কাছাকাছি রয়েছেন। একটি ছবিতে অন্তরাকে কিরণের গালে আদুরে চুম্বন আঁকতে দেখা যাচ্ছে, তো অন্যটিতে কিরণ জড়িয়ে ধরেছেন তাঁর প্রেমিকাকে। তবে ছবিগুলোর চেয়েও বেশি নজর কেড়েছে অন্তরার দেওয়া মজার ক্যাপশনটি। তিনি লেখেন, ‘বলতেই পারতাম যে আমার শাশুড়ি কাপড়টা দিয়েছেন, আমার ননদ সেটা সেলাই করেছে আর আমি ডিজাইন করেছি... কিন্তু আমি শান্তি বজায় রাখাই শ্রেয় মনে করলাম’।

ক্যাপশনে ‘শাশুড়ি’ (Mother-in-law) এবং ‘ননদ’ (Sister-in-law) শব্দের ব্যবহার দেখেই দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি ভক্তরা। অনেকেই ধরে নিয়েছেন, বিয়ের পাকা কথা বা তোড়জোড় হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

এখানেই থামেননি, নিজের চেনা রসিকতার ছন্দে কিরণ দত্তের প্রেমিকা লেখেন, ‘নজর দিও না! মানুষকে ভালোবাসলে মানুষ তোমাকেও ভালোবাসবে’।

কিরণ- অন্তরার রসায়ন দেখে অনুরাগীরাও মজাদার সব মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘বং গাই এবার বং জামাই হতে চলল’, আবার কেউ জিজ্ঞেস করেছেন, বিয়ের তারিখ কবে!

এই বছরেই কি সানাই বাজবে?

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল সবসময়ই তুঙ্গে থাকে। কিরণ এতদিন নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে খোলামেলা থাকলেও বিয়ের বিষয়ে সরাসরি কখনও কিছু জানাননি। তবে অন্তরার এই সাম্প্রতিক ‘ফ্লেক্স’ পোস্ট এবং এই বছরেই বিয়ে করার গুঞ্জন ছোটপর্দা ও ডিজিটাল দুনিয়ায় নতুন জল্পনার জন্ম দিয়েছে। এখন দেখার, এই জল্পনাকে সত্যি করে কিরণ কবে তাঁর বিয়ের অফিশিয়াল ঘোষণা করেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More