Ahona Dutta Exclusive: এবার অহনা দত্ত! জি বাংলার ‘তারে ধরি ধরি..’ ছাড়লেন ‘কুন্তলিনী’, বিগ বসে যাচ্ছেন?

Ahona Dutta Exclusive: জি বাংলার জনপ্রিয় মেগা তারে ধরি ধরি মনে করি থেকে সরে দাঁড়ালেন অহনা দত্ত। কেন? HT Bangla-য় মুখ খুললেন ‘কুন্তলিনী’।

Published on: Aug 21, 2026, 19:31:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কনে দেখা আলো থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন নন্দিনী দত্ত। ফের জি বাংলার আরেক সিরিয়াল থেকে সরল আরও একটি জনপ্রিয় চরিত্র। ‘তারে ধরি ধরি মনে করি’ ছাড়লেন অভিনেত্রী অহনা দত্ত। এই মেগা ধারাবাহিকে ‘কুন্তলিনী’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বিপুল প্রশংসা কুড়াচ্ছেন তিনি। তবে ইতিমধ্যেই সিরিয়ালের সফর শেষ করেছেন অহনা।

এবার অহনা দত্ত! জি বাংলার ‘তারে ধরি ধরি..’ ছাড়লেন ‘কুন্তলিনী’, বিগ বসে যাচ্ছেন?
এবার অহনা দত্ত! জি বাংলার ‘তারে ধরি ধরি..’ ছাড়লেন ‘কুন্তলিনী’, বিগ বসে যাচ্ছেন?

এই ব্যাপারে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে অহনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হ্যাঁ, আমি তারে ধরি ধরি থেকে সরে দাঁড়িয়েছি। এটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার শেষদিনের শ্যুটিংও সারা হয়ে গিয়েছে’। অর্থাৎ এনওসি আগেই দিয়েছিলেন অহনা। এতদিনে সেই খবর প্রকাশ্যে এল।

কেন কুন্তলিনী চরিত্রে আর নিজেকে দেখছেন না অহনা? একরত্তি মেয়েকে সময় দিতেই কি মেগা ছাড়লেন? অহনার কথায়, ‘আমার এই সিদ্ধান্তের সঙ্গে মীরার কোনও সম্পর্ক নেই। আমি নিজেই সিরিয়ালটা থেকে সরেছি। এই নিয়ে বিস্তারিত খুব শিগগিরি জানাব’।

বিগ বসের ডাক? এই মাসের শেষেই শুরু হচ্ছে বিগ বস বাংলা। তবে কি সৌরভ সঞ্চালিত শোএর নতুন সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন অহনা। সেই কারণেই চলতি ধারাবাহিক থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি? HT Bangla-কে অহনা সাফ জানান, ‘এমনটা ঘটেছে না। জানি না, কারা এসব রটাচ্ছে’।

অহনা পর ‘কুন্তলিনী’র চরিত্রে কি নতুন কাউকে নিয়ে আসবেন নির্মাতারা? বেশ কিছুদিন ধরেই সিরিয়ালে দেখা মিলছে না কুন্তলিনীর। নির্মাতাদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অহনা। প্রসঙ্গত, তারে ধরি ধরি সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করেন পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More