রাজেশ শর্মার অসুস্থতায় প্রশ্নের মুখে নিরাপত্তা, তদন্তের দাবি তুলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন AICWA-এর
বিষাক্ত পোকার কামড়ে সংক্রমনের কবলে অভিনেতা রাজেশ শর্মা। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হায়দারাবাদে প্রভাসের আসন্ন ছবি ফৌজি- র সেটে একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ।
বিষাক্ত পোকার কামড়ে সংক্রমনের কবলে অভিনেতা রাজেশ শর্মা। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হায়দারাবাদে প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র সেটে একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ।

রামোজি ফিল্ম সিটির মধ্যে গড়ে তোলা একটি জঙ্গলে চলছিল শুটিং। শুটিংয়ের ফাঁকে চা খেতে গিয়েছিলেন রাজেশ শর্মা। যদিও ওই জায়গায় বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব রয়েছে, এ কথা বলে অভিনেতাকে সচেতন করেছিলেন সকলেই কিন্তু সে কথায় কর্ণপাত করেননি অভিনেতা।
চা খেতে গিয়ে আচমকা একটি মাকড়সার কামড়ে হঠাৎ ফুলে যায় পা। প্রথমে বোঝা না গেলেও পরে শুরু হয়ে যায় শ্বাসকষ্ট, সঙ্গে তীব্র যন্ত্রণা। দ্রুত শরীরে ছড়িয়ে যায় সংক্রমণ। সুগার লেভেল উঠানামা করতে শুরু করে। অবস্থার অবনতি হতেই কলকাতায় নিয়ে এসে অভিনেতাকে ভর্তি করিয়ে দেওয়া হয় হাসপাতালে।
আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা
এই ঘটনার পরেই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন উচ্চ পর্যায়ের তদন্তর দাবি জানিয়েছে। এই সংস্থার তরফ থেকে প্রশ্ন করা হয়েছে, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এবং নিরাপত্তা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হোক। রাজেশ শর্মার ঘটনাটি ঘটার পর সংস্থা তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।
সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার সুরেশ শ্যামলাল গুপ্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিবৃতিতে বলেছেন, এই ঘটনাটি বেশকিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। শুটিং চলাকালীন রাজেশ শর্মার অবস্থা যদি এতই গুরুতর হয়ে থাকে তাহলে প্রযোজক বা প্রযোজনা সংস্থা কেন অবিলম্বে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করালেন না তাঁকে? সেটে কি পর্যাপ্ত জরুরী চিকিৎসা সহায়তার ব্যবস্থা ছিল? সমস্ত বাধ্যতামূলক স্বাস্থ্য এবং কর্ম ক্ষেত্রে সুরক্ষা বিধি কি অনুকরণ করা হয়েছিল? শুটিংয়ের স্থানে ঠিক কি ঘটেছিল যার ফলে ওঁর স্বাস্থ্যের এমন উদ্বেগ জনক অবনতি ঘটল?
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রত্যেক শিল্পী, টেকনিশিয়ান এবং কর্মীর জন্য একটি নিরাপদ স্বাস্থ্যকর এবং চিকিৎসা গত ভাবে প্রস্তুত কাজের পরিবেশ প্রদান করা চলচ্চিত্র শিল্পের একটি আইনি এবং নৈতিক দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন দেশজুড়ে বিভিন্ন শুটিং লোকেশনে দুর্বল স্বাস্থ্যবিধি, অপর্যাপ্ত স্যানিটেশন, ও নিরাপদ কাজের পরিবেশ এবং যথাযথ জরুরী চিকিৎসার অভাব নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার
এই বিবৃতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে রামোজি ফিল্ম সিটিতে গিয়ে গোটা ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে। তদন্তে অভিনেতা রাজেশ শর্মা শারীরিক অসুস্থতার সঠিক কারণ নির্ণয়, কর্মক্ষেত্রের সমস্ত সুরক্ষা, স্বাস্থ্যবিধি এবং জরুরী চিকিৎসা সংক্রান্ত সমস্ত নিয়ম-বিধি অনুসরণ করা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। প্রযোজক বা প্রযোজনা সংস্থা এমনকি অন্য কোন দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন গাফিলতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
তবে শুধুমাত্র তদন্ত নয়, সংস্থার দাঁড়িয়ে অনুযায়ী যতদিন না অভিনেতা সুস্থ হচ্ছেন তার সমস্ত চিকিৎসার খরচ যেন প্রযোজনা সংস্থা বহন করে। প্রসঙ্গত, আপাতত কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন রাজেশ শর্মা। বুধবারের পাওয়া খবর অনুযায়ী, শ্বাসকষ্ট রয়েছে, সঙ্গে জ্বর। চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। অভিনেতার বাড়ির সদস্যরা উপস্থিত রয়েছেন হাসপাতালে।
E-Paper

