Aishi Bhattacharya: 'শেষ দিনটা যদি জানতাম...', ‘চিরসখা’ শেষ হতে আবেগঘন পোস্ট করলেন ঐশী
Aishi Bhattacharya: দুই প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘চিরসখা’। কমলিনীর মেয়ের চরিত্রে অভিনয় করতেন ঐশী ভট্টাচার্য। তাঁর অভিনয় মুগ্ধ করেছিল। ধারাবাহিকের সকলের সঙ্গে ঐশীর যে সম্পর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট অভিনেত্রীর।
Aishi Bhattacharya On Chirasakha: একটা সময় ধারাবাহিক দুই বা তিন বছর চলত খুব অনায়াসে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি ধারাবাহিক কয়েক মাস চললেই সেটিকে হিট বলে মনে করা হয়। টিআরপি তালিকায় জায়গা না পেলেই ধীরে ধীরে সেই ধারাবাহিকের বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসে। কিন্তু ‘চিরসখা’ ধারাবাহিকরে ক্ষেত্রে তা ঘটেনি। এর সঙ্গে জুড়ে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। এই ধারাবাহিক বন্ধ হওয়ার কারণ যেহেতু সম্পূর্ণ অন্য, তাই খুব স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতির সঙ্গে ধাতস্থ হতে সময় লাগছে শিল্পীদের।
‘চিরসখা’ শেষ হতে আবেগঘন পোস্ট করলেন ঐশী
দুজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘চিরসখা’। ধারাবাহিকে কমলিনীর মেয়ের চরিত্রে অভিনয় করতেন ঐশী ভট্টাচার্য। ‘মিঠি’ চরিত্রে ঐশীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। ধারাবাহিকের সকলের সঙ্গে ঐশীর যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেটাই এবার সমাজ মাধ্যমে তুলে ধরলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ‘চিরসখা’ ধারাবাহিকের সহ শিল্পীদের সঙ্গে ছবি পোস্ট করে ঐশী লেখেন, ‘আমি যেহেতু লেখিকা নই তাই আমি যা অনুভব করছি সেটা হয়তো সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। আমি মনে মনে জানতাম ‘চিরসখা’ যেদিন শেষ হবে, সেদিন বড্ড কষ্ট হবেই। সব কাজের পরে খারাপ লাগা থাকলেও এবারের খারাপ লাগাটা বেশি তীব্র হবেই।’
স্মৃতির পাতা হাতড়ে অভিনেত্রী লেখেন, ‘ধারাবাহিকে অনেকের সঙ্গেই প্রথম কাজ করলাম। প্রথম কিছুদিন অনেক জনের সঙ্গে কথাই হয়নি কিন্তু পরেই আমরা বন্ধু হয়ে গেলাম। কাজের জায়গায় এমন বন্ধুত্ব যে কষ্টদায়ক, আজ বুঝলাম। তবে শেষ দিনটা যদি জানতাম তাহলে হয়তো সব জিনিসগুলো ছুঁয়ে দেখতাম, সাজানো সব জিনিস নিজের হাতে খুলে রাখতাম। আপনাদের থেকে আমি মিঠিকে বেশি ভালোবেসে ফেলেছি।’
প্রসঙ্গত, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ম্যাজিক মোমেন্টস সংস্থাকে ব্যান করে দেওয়া হয় যার ফলে বন্ধ হয়ে যায় স্টার জলসার দুটি ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ এবং' চিরসখা'। অন্যদিকে জি বাংলার ‘কনে রাখা আলো’ ধারাবাহিকের চিত্রনাট্যকার যেহেতু লীনা গঙ্গোপাধ্যায়, তাই সেই ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
তবে গত ৮ এপ্রিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের সমস্ত তারকাদের সঙ্গে মিটিং হয়, যেখানে উপস্থিত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়। আগামী দিনে লীনা যদি ধারাবাহিক ছেড়ে সরে দাঁড়ান অথবা চ্যানেলের তরফ থেকে যদি চিত্রনাট্যের দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়া হয়, তাহলে জটিলতা হয়তো কমতে পারে।
Home/Entertainment/Aishi Bhattacharya: 'শেষ দিনটা যদি জানতাম...', ‘চিরসখা’ শেষ হতে আবেগঘন পোস্ট করলেন ঐশী