বিশ্বসুন্দরী তো একজনই! প্য়ারিস ফ্য়াশন উইকের ঐশ্বর্য বাড়ালেন রাই সুন্দরী, লাল চুলে নেটপাড়ায় তুফান, জয়া বচ্চন দেখলেন?
তাঁর রূপের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর সৌন্দর্যের ঐশ্বর্যে মোহিত আপামর ভারতীয়। কেন তিনি বিশ্ব সুন্দরী তা ফের প্রমাণ করলেন ‘ওজি কুইন’।
প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও প্রমাণ হয়ে গেল— বিশ্বসুন্দরী তো একজনই! লরিয়েল প্যারিস (L'Oreal Paris)-এর ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ শো-তে নামিদামি সব আন্তর্জাতিক তারকাদের ভিড়ে রানির মতো র্যাম্প কাঁপালেন বলিউড আইকন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)! আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের পটভূমিতে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় শো-এর গ্র্যান্ড ফিনালেতে হেঁটে সকলের নজর কেড়ে নেন নীল নয়না।

সিরিয়ান লাক্সারি ব্র্যান্ড 'ইয়ারা শুমেকার'-এর কাস্টম ব্ল্যাক পোশাক ও ফায়ারি রেড চুলে ঐশ্বর্যর এই নতুন অবতার দেখে থ নেটপাড়া!
ঐশ্বর্যর ‘রেড অ্যান্ড ব্ল্যাক’ লুকে ঝড়:
সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের ভাবনায় ঐশ্বর্য বেছে নিয়েছিলেন 'ইয়ারা শুমেকার'-এর শরৎ/শীতকালীন ২০২৬-২০২৭ কালেকশনের একটি কাস্টম ভেলভেট গাউন।
পোশাকের বিবরণ: থ্রি-ডি ফ্রিঞ্জ এম্ব্রয়ডারি এবং ক্রিস্টাল খচিত কেপ সহ এই টু-পিস ভেলভেট গাউনটিতে ছিল গভীর নেকলাইন ও ফিটেড সিলুয়েট, যা তাঁর ফিগারকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। রাজকীয় ভাব আনতে গাউনের সাথে রাখা হয়েছিল মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া এক অনন্য কেপ।
আগুনে লাল চুল ও গ্ল্যামার: পোশাক তো বটেই, সবচেয়ে বড় চমক ছিল ঐশ্বর্যর নতুন চুলের রঙ! প্যারিসের মঞ্চেই তিনি প্রকাশ্যে আনেন তাঁর ‘ফায়ারি রেড’ হেয়ার কালার। সাইড পার্টিং করে সফট ওয়েভ চুলে দারুণ মানিয়েছিল তাঁকে। ডায়মন্ডের ক্রাউন, মানানসই আংটি, বোল্ড রেড লিপস্টিক আর উইংড আইলাইনারে তাঁকে একদম ভিলন অবতারে 'মেলফিসেন্ট' (Maleficent)-এর মতো দেখাচ্ছিল!
সোশাল মিডিয়ায় ভালোবাসার বন্যা:
ঐশ্বর্যর এই লুকে ধন্য ধন্য করছেন অনুরাগী থেকে শুরু করে বড় বড় ফ্যাশন পেজগুলো। ফ্যাশন ওয়াচডগ 'ডায়েট সব্য' ছবি পোস্ট করে লেখে— ‘১৯৯৪ সালের এক রাতে ডিভা হওয়ার যে ফর্মুলা তৈরি হয়েছিল, তিনি আজ ২০২৬-এ দাঁড়িয়েও সেটাকে নিখুঁতভাবে ধরে রেখেছেন!’
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তারা যাই করুক না কেন, কেউ আপনাকে অপছন্দ করাতে পারবে না!’ অন্য একজন লিখেছেন, ‘এটা ঐশ্বর্যর দুনিয়া, আমরা তো কেবল এখানে বাস করছি!’ কেউ কেউ আবার মনে করান, ‘জয়া বচ্চনের মনে রাখা উচিত তিনি ঐশ্বর্যর মতো সুন্দরী বউমার শাশুড়ি’।
ঐশ্বর্য ছাড়াও এদিনের ক্যাটওয়াকে হেঁটেছেন সেলিন ডিওন, ইভা লঙ্গোরিয়া, কেন্ডাল জেনার, সিমন অ্যাশলে, ভাইওলা ডেভিস এবং জেন ফন্ডার মতো বিশ্বখ্যাত সব তারকারা। তবে দিনশেষে সবার চোখ আটকে গেছে টলিউড-বলিউডের ভালোবাসার সেই অরিজিনাল 'ডিভা'-র দিকেই!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


