Drishyam 3 BO Day 2: ধুরন্ধর, অ্যানিমেলকে টপকে দু-দিনে ১০০ কোটি পার, বক্স অফিস কাঁপাচ্ছে অজয়ের দৃশ্য়ম ৩
বিজয় সালগাঁওকর, চতুর্থ শ্রেনিতে ফেল করা একজন কেবল অপারেটরের নিঁখুত ক্রাইমের গল্প নিয়ে শুরু হয়েছিল দৃশ্যম। দু-টো কিস্তির পর শেষ বার রুপোলি পর্দায় হাজির বিজয় ও তাঁর পরিবার। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়োচ্ছেন অজয় দেবগণ ও টিম।
গান্ধী জয়ন্তীর শুভলগ্নে মুক্তির পর থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে অজয় দেবগন (Ajay Devgn) অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ (Drishyam 3: The Conclusion)। প্রথম দিনে রেকর্ড ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও (শনিবার) বক্স অফিসে দাপট বজায় রেখেছে ছবিটি। মাত্র ২ দিনেই ভারতে নিট (Net) আয়ের নিরিখে ১০০ কোটি টাকার গণ্ডি টপকে গেছে বিজয় সালগাঁওকরের শেষ অধ্যায়।

দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন
বক্স অফিস ট্র্যাকার স্যাচিল্ক (Sacnilk)-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে ছবিটি প্রায় ১১,২১২টি শো থেকে দ্বিতীয় দিনে ৫৩.৫০ কোটি টাকা আয় করেছে। ভারতে মোট নেট আয়: ২ দিন মিলিয়ে ভারতে ‘দৃশ্যম ৩’-এর মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৫.৫০ কোটি টাকা। রেকর্ড ভাঙার নজির: মাত্র দু'দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে ছবিটি সালমান খানের ‘সিকান্দার’ (১০৪ কোটি)-এর মতো একাধিক বড় প্রজেক্টের মোট আয়কে টপকে গেছে।
বক্স অফিসে নতুন ইতিহাস ও মাইলফলক
চলতি বছর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর এটি কোনো হিন্দি সিনেমার দ্বিতীয় সেরা ওপেনিং উইকএন্ড রান। এছাড়া বলিউডের ইতিহাসে ‘ধুরন্ধর ২’ এবং ‘জওয়ান’-এর পরেই এটি তৃতীয় দ্রুততম সূচনা। প্রথম দুই দিনে আয়ের দিক থেকে এটি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ (৩০ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি)-এর মতো ব্লকবাস্টার ছবির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
‘দৃশ্যম ৩’ এবং এই ফ্র্যাঞ্চাইজির সাফল্য
অভিষেক পাঠক পরিচালিত ও সহ-লিখিত এই ছবিটিতে বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। সঙ্গে রয়েছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব, কমলেশ সাওয়ান্ত এবং দ্বিতীয় পর্বের পরিচিত মুখ সৌরভ শুক্লা। ২০১৫ সালে সূচনা: মালায়লাম ছবির হিন্দি রিমেক হিসেবে যাত্রা শুরু করে প্রথম পর্ব বিশ্বজুড়ে ১১০ কোটি টাকা আয় করেছিল।২০২২ সালে দ্বিতীয় পর্ব: ‘দৃশ্যম ২’ বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি টাকার বিশাল ব্যবসা করে ব্লকব্লাস্টারের তকমা পায়।তৃতীয় পর্বের প্রযোজনা: স্টার স্টুডিও১৮ এবং প্যানোরামা স্টুডিওসের প্রযোজনায় তৈরি এই তৃতীয় পর্বটি আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে তোলার পথে।``
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


