Gaurav Khanna Divorce: ‘মা হতে চায় না স্ত্রী’, বিগ বসে জানিয়েছিলেন গৌরব! লক আপের মঞ্চে ডিভোর্সের ঘোষণা আকাঙ্ক্ষার

এক দশক পর ডিভোর্সের পথে গৌরব-আকাঙ্ক্ষা। অভিনেত্রীর মা না হতে চাওয়ার সিদ্ধান্তই কি কাল হল দুজনের দাম্পত্যে? ‘লক আপ ২’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা গৌরব খন্নার সাথে নিজের ডিভোর্সের খবর নিশ্চিত করলেন আকাঙ্ক্ষা চামোলা।

Published on: Jun 28, 2026, 09:00:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ও আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তাঁরা। কিন্তু দীর্ঘ ৯ বছরের সেই সাজানো সংসারে যে ফাটল ধরেছে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ সিজন ২’ (Lock Upp Season 2)-এর প্রিমিয়ার মঞ্চে প্রতিযোগী হিসেবে এসে এক বিস্ফোরক বোমা ফাটালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা (Akanksha Chamola)। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ‘বিগ বস’ (Bigg Boss) জয়ী জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরভ খন্না (Gaurav Khanna)-র সাথে তাঁর ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ হতে চলেছে!

‘মা হতে চায় না স্ত্রী’, বিগ বসে জানিয়েছিলেন গৌরব! লক আপের মঞ্চে ডিভোর্সের ঘোষণা আকাঙ্ক্ষার
‘মা হতে চায় না স্ত্রী’, বিগ বসে জানিয়েছিলেন গৌরব! লক আপের মঞ্চে ডিভোর্সের ঘোষণা আকাঙ্ক্ষার

আকাঙ্ক্ষার এই আকস্মিক ও চাঞ্চল্যকর ঘোষণায় স্তব্ধ হয়ে যান শো-এর সঞ্চালক ফারহা খান ও রিতেশ দেশমুখ সহ উপস্থিত সকলেই।

‘আমরা গত এক বছর ধরে আলাদা থাকছি’— আকাঙ্ক্ষা চামোলা

‘লক আপ ২’-এর প্রিমিয়ারের নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের নিজেদের জীবনের একটি অত্যন্ত গোপনীয় সত্য বা ‘সিক্রেট’ শেয়ার করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই সুযোগেই জীবনের এই বড় সিদ্ধান্ত সবার সামনে আনেন আকাঙ্ক্ষা।

তিনি বলেন, ‘আমি এবং গৌরব ডিভোর্স নিতে চলেছি। আমরা গত এক বছর ধরে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা থাকছি, তবে বিষয়টি এতদিন আমরা জনসমক্ষে বা পাবলিকলি আনিনি।’

বিচ্ছেদের কারণ খোলসা করে আকাঙ্ক্ষা আরও যোগ করেন— ‘আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ বা তিক্ত নয়। আমরা এখনও একে অপরের সাথে কথা বলি। আসলে জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য সামঞ্জস্যপূর্ণ নই। কারণ আমরা দুজনে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ আলাদাভাবে দেখি। আর দুর্ভাগ্যবশত, সেই ভবিষ্যতে আমরা একে অপরের সাথে নেই।’

সন্তানের সিদ্ধান্ত নিয়ে ‘বিগ বস’-এর ঘরে মুখ খুলেছিলেন গৌরব

গত বছর ‘বিগ বস ১৯’-এর ঘরের ভেতরে ইউটিউবার মৃদুল তিওয়ারির সাথে এক আড্ডায় নিজের বিবাহিত জীবন ও সন্তান নেওয়া নিয়ে মন খুলে কথা বলেছিলেন গৌরব খন্না। মৃদুল তাঁকে বাবা হওয়া নিয়ে জিজ্ঞেস করলে গৌরব জানিয়েছিলেন, নভেম্বর মাসে তাঁদের বিয়ের ৯ বছর পূর্ণ হবে।

গৌরব স্ত্রীর সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমাদের কোনও সন্তান নেই, কারণ আমার স্ত্রী সন্তান চায় না। আমি চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের লাভ ম্যারেজ বা প্রেমের বিয়ে, তাই ও যা বলবে আমায় তো মানতেই হবে! ভালো যখন বেসেছি, তখন তাঁর সব সিদ্ধান্তকে সম্মান তো জানাতেই হবে। আসলে আকাঙ্ক্ষার চিন্তাভাবনাও ভুল নয়। ও আমায় বুঝিয়েছিল যে সন্তান মানুষ করার অনেক দায়িত্ব থাকে। আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকলে আর ও-ও কাজে ব্যস্ত হয়ে পড়লে বাচ্চার দেখাশোনা কে করবে? আমরা চাই না অন্য কেউ আমাদের বাচ্চার দেখাশোনা করুক। ও বোঝানোর পর আমিও ওর সিদ্ধান্ত মেনে নিই।’

২০১৬ সালের সেই রাজকীয় বিয়ে ও আকাঙ্ক্ষার ক্রিপ্টিক পোস্ট

‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’ কিংবা ‘ক্রাইম পেট্রোল’-এর মতো ধারাবাহিকের পরিচিত মুখ আকাঙ্ক্ষা চামোলা এবং গৌরব খন্নার আলাপ হয়েছিল একটি অডিশন চলাকালীন। সেখান থেকেই প্রেম এবং ২০১৬ সালের ২৪শে নভেম্বর গৌরবের আদি বাড়ি কানপুরে ৩ দিন ধরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন এই জুটি।

তবে চলতি বছরের জানুয়ারি মাসে আকাঙ্ক্ষা সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছিলেন, যা দেখে অনেকেই তাঁদের বিচ্ছেদের আঁচ পেয়েছিলেন। তিনি লিখেছিলেন— ‘যখন একটা সম্পর্ক কেবল প্রয়োজনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন সবসময় মনটাকেই বিসর্জন দিতে হয়।’ এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন আকাঙ্ক্ষা স্বয়ং।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More