Akshay Kumar: হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, প্রিয় বন্ধুর উদ্দেশ্যে কী বার্তা দিলেন অক্ষয় কুমার?

Akshay Kumar: প্রায় চার দিন হয়ে গেল কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা। রাজেশের এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। প্রথমে জানা যায়, হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা।

Published on: Jul 10, 2026, 13:15:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Akshay Kumar: প্রায় চার দিন হয়ে গেল কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা। রাজেশের এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। প্রথমে জানা যায়, হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। পরবর্তীকালে অভিনেতাকে ভর্তি করানো হয় হাসপাতালে।

প্রিয় বন্ধুর উদ্দেশ্যে কী বার্তা দিলেন অক্ষয় কুমার
প্রিয় বন্ধুর উদ্দেশ্যে কী বার্তা দিলেন অক্ষয় কুমার

রাজেশের অসুস্থতার খবর জানার পরেই অক্ষয় কুমার বৃহস্পতিবার সন্ধ্যায় রাজেশের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে, আমার প্রিয় বন্ধু রাজেশের শারীরিক অবস্থার কথা শুনে আমি খুব চিন্তিত। আশা করি মহাদেব দ্রুত ওকে সুস্থ করে তুলবেন। তাড়াতাড়ি ভালো হয়ে যাও বন্ধু। এখনও একসঙ্গে বসে অনেকটা হাসতে হবে।

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

রাজেশের সুস্থতার আপডেট

গত মঙ্গলবার সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ। খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা শরীরে। সংক্রমণ যাতে ফুসফুস অবধি না পৌঁছাতে পারে তার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। জ্বর রয়েছে, রয়েছে শ্বাসকষ্টও।

এরপরই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন গোটা ঘটনাটির তদন্তের দাবিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে আবেদন করেন। শুটিং চলাকালীন কেন এমন ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্তের আবেদন করে এই সংস্থা। এমন কি রাজেশের চিকিৎসার সমস্ত দায়ভার যাতে প্রযোজক সংস্থা নেয়, সেই আবেদনও করে তারা।

আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

কিন্তু আশ্চর্যজনকভাবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজেশের আপ্ত সহায়ক জানান, কোনও প্রকার কামড়ে নয় বরং সুগারের ওঠানামার কারণেই এই সমস্যা হয়েছে। যে সংক্রমণ হয়েছে সেটা ত্বকে হয়েছে, শরীরের ভেতরে কোনও সংক্রমণ হয়নি। রাজেশ শর্মা এখন অনেকটাই সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসবেন।