Samuk: তৈরি করা হবে ডামি মনস্টার! এলিয়ান-মানুষের সংঘর্ষ, আর কী চমক থাকবে অক্ষয়ের সামুকে
অক্ষয় কুমারের পরবর্তী ছবি 'সামুক' ঘোষণার পর থেকেই রয়েছে লাইমলাইটে। ভারতের সবচেয়ে বড় সাই-ফাই এলিয়েন সারভাইভাল থ্রিলার সিনেমা হতে চলেছে এটি। কী কী চমক রাখার কথা ভাবছেন নির্মাতারা?
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছবি 'সামুক' ঘোষণার পর থেকেই রয়েছে শিরোনামে। এটি ভারতের প্রথম বড় আকারের সাই-ফাই এলিয়েন সারভাইভাল থ্রিলার সিনেমা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ছবিটি ২৪ মে ঘোষণা করা হয়েছে এবং এটি অক্ষয় কুমারের কেরিয়ারে একটি বড় মাইলস্টোন হতে চলেছে। ছবির পরিচালক কনিষ্ক ভার্মা এবং প্রযোজক হলেন বিপুল অমৃতলাল শাহ।

প্রশ্ন হল, কেন এই সিনেমাটি এত আলোচিত? তাহলে চলুন জেনে নেওয়া যাক সামুক ইতিমধ্যেই মুক্তি পাওয়া এলিয়েন ছবিগুলোর থেকে কেন আলাদা হতে চলেছে
জানা গিয়েছে, এই ছবিতে নির্মাতারা হলিউড মানের প্রোডাকশন এবং বাস্তবধর্মী প্র্যাকটিক্যাল ইফেক্ট ব্যবহার করতে চলেছেন। সাধারণ CGI বা AI মডেলের উপর নির্ভর না করে, ছবির জন্য বিশেষভাবে হাতে তৈরি বাস্তবসম্মত মনস্টার বানানো হবে। ফলে দর্শকরা আরও বাস্তব এবং তীব্র অভিজ্ঞতা পাবেন বলেই আশা করা হচ্ছে।
ভারতীয় সিনেমায় এর আগে তৈরি হওয়া অধিকাংশ এলিয়েন ছবিতে পরিবারকেন্দ্রিক আবেগ বা বন্ধুত্বের ছোঁয়া দেখা গিয়েছে। যেমন Koi... Mil Gaya ছবিতে এলিয়েন ও মানুষের বন্ধুত্বের গল্প দর্শকদের মন জয় করেছিল। তবে ‘সমুক’-এ সেই চেনা ফর্মুলা থেকে একেবারেই বেরিয়ে আসতে চাইছেন নির্মাতারা। এখানে গল্প এগোবে ‘মানুষ বনাম এলিয়েন’-এর সংঘাতকে কেন্দ্র করে। থাকবে না প্রেমের গল্প, পারিবারিক আবেগ কিংবা মাঝেমধ্যে হালকা মজার দৃশ্য—পুরো ছবিটিই রাখা হবে গম্ভীর ও রোমাঞ্চকর আবহে।
এছাড়াও, ছবিতে বিজ্ঞান, প্রযুক্তি এবং পৃথিবীতে এলিয়েন আক্রমণের মতো বিষয়কে গুরুত্ব দিয়ে দেখানো হবে। PK বা Joker-এর মতো বন্ধুত্বপূর্ণ এলিয়েনের গল্প নয়, বরং মানুষের সঙ্গে এলিয়েনদের ভয়ংকর সংঘর্ষই হবে ছবির মূল আকর্ষণ। নির্মাতাদের লক্ষ্য, ভারতীয় সিনেমায় এক নতুন ধরনের সিরিয়াস এলিয়েন থ্রিলার-হরর অভিজ্ঞতা তুলে ধরা।
ছবির অ্যাকশন দৃশ্যকে আরও বাস্তবসম্মত করে তুলতে ব্রিটিশ স্টান্ট কো-অর্ডিনেটর লিউক টামবারকে যুক্ত করা হয়েছে। তিনি মিশন ইম্পসিবলের মতো আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন। অন্য দিকে, অক্ষয় কুমারের মার্শাল আর্টে দক্ষতা ছবির অ্যাকশনকে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


