শুটিং সেটে আমিরকে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয়, শুধুই কি রাগ, নাকি আছে অন্য কারণ?
আমির খান এবং অক্ষয় খান্না, একে অপরের ভীষণ ভালো বন্ধু। একদিকে যেমন আমির একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন তেমন অন্যদিকে অক্ষয় এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় স্টার। এই দুই অভিনেতা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ২৫ বছর আগে, দিল চাহাতা হে ছবিতে।
আমির খান এবং অক্ষয় খান্না, একে অপরের ভীষণ ভালো বন্ধু। একদিকে যেমন আমির একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন তেমন অন্যদিকে অক্ষয় এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় স্টার। এই দুই অভিনেতা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ২৫ বছর আগে, ‘দিল চাহাতা হে’ ছবিতে। এই ছবির শুটিং চলাকালীনই নাকি অক্ষয় আমিরকে গুনে গুনে ১৭ বার চড় মেরেছিলেন। কিন্তু কেন? আসল কারণ জানালেন পরিচালক ফারহান আখতার।
শুটিং সেটে আমিরকে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয়
সম্প্রতি যুবা- এর সঙ্গে আলাপচারিতায় ফারহান আখতার জানান, ‘দিল চাহাতা হে’ ছবির শুটিং চলাকালীন অক্ষয়কে ১৭ বার থাপ্পর মারতে হয়েছিল আমির খানকে। ব্যাপারটা এতটাই আকর্ষিক ছিল যে প্রথমে সামনে দাঁড়িয়ে থাকা সইফ আলি খানও বুঝতে পারেননি যে চড়গুলো আসল ছিল না নকল।
পরিচালক বলেন, ‘আমি আমিরকে বলেছিলাম যে অক্ষয় কিন্তু সত্যি চড় মারবে। আমির তাতে রাজি হয়েছিলেন। কিন্তু প্রথমে সংলাপের শেষে চড় মারার কথা ছিল কিন্তু আমি আগে থেকেই অক্ষয়কে বলেছিলাম যে ডায়লগ চলাকালীনই চড় মারতে হবে তাহলে অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ক্যামেরায় ধরা পড়বে। এটা মাঝেমধ্যেই হতে থাকে।’
প্রথমবার চড় খাওয়ার পর কিছুটা চমকে গেলেও আমির পরে বলেছিলেন, ভালো হয়েছে এরকম আরও কয়েকটা চড় আমায় মারা হোক। কিন্তু প্রথমেই আমিরের মুখ ফুলে গিয়েছিল কারণ চড় খুব জোরে মারা হয়েছিল। এরপর যখন পরপর ১৭টা চড় মারা হয়েছিল তখন আমার মনে আছে আমিরের এক দিকটা পুরো দাগ হয়ে গিয়েছিল। এই দৃশ্যটা আমার সারা জীবন মনে থাকবে।
তবে এই একটি মাত্র চড় ছিল না গোটা ছবিতে, আরও একটি দৃশ্যে সাইফ আলি খান চড় খেয়েছিলেন সহ অভিনেত্রী তথা মডেল সুচিত্রা পিল্লাইয়ের কাছ থেকে। প্রথমে অভিনেত্রী ইতস্তত বোধ করলেও পরবর্তীকালে পরিচালকের নির্দেশে সাইফ আলি খানকে তিনবার চড় মেরেছিলেন তিনি।
Home/Entertainment/শুটিং সেটে আমিরকে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয়, শুধুই কি রাগ, নাকি আছে অন্য কারণ?