রুমের সঙ্গে ব্যক্তিগত পুল! বিগ বস বাংলা শেষে থাইল্যান্ডে বিলাসবহুল ভ্যাকেশন আলেকজান্দ্রার, দিলেন ভিডিয়ো
আলেকজান্দ্রা ওরফে অ্যালেক্সকে ঘরে ঘরে আরও পরিচিত নাম করে তুলেছে বিগ বস বাংলা। যদিও সপ্তাহখানেকের মধ্যেই সেই ঘর থেকে বিদায় নেন তিনি। মায়ের সঙ্গে থাইল্যান্ড ভ্যাকেশনে, দিলেন ভিডিয়ো।
আলেকজান্দ্রা টেলর হলেন একজন ব্রিটিশ-আইরিশ মডেল এবং অভিনেত্রী, যিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে কাজ করার জন্য পরিচিত। বিগত কয়েকবছর ধরে তিনি কলকাতার বাসিন্দা। তবে আলেকজান্দ্রাকে ঘরে ঘরে আরও পরিচিত নাম করে তুলেছে বিগ বস বাংলা। যদিও সপ্তাহখানেকের মধ্যেই সেই ঘর থেকে বিদায় নেন তিনি।

বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন আলেকজান্দ্রা। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি আর আমার মা একসঙ্গে থাইল্যান্ডে এসেছি। আমাদের রুমে আবার প্রাইভেট সুইমিং পুলও আছে। ধন্যবাদ বিগ বস।’
আলেকজান্দ্রার কথা থেকেই স্পষ্ট বিগ বস বাংলা থেকে পাওয়া পারিশ্রমিকের কারণেই মা-কে নিয়ে তাঁর এই বিলাসবহুল ভ্যাকেশন। ভিডিয়োর ক্যাপশনেও তিনি একটি টাকার থলির ইমোজি ব্যবহার করেছেন। প্রসঙ্গত, বিগ বসে থাকাকালীন তাঁকে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে, এখান থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি তাঁর মায়ের জন্য একটি বাড়ি কিনতে চান।
১৯৯৭ সালের ২৭ মার্চ যুক্তরাজ্যে জন্ম আলেকজান্দ্রার এবং আয়ারল্যান্ডে বেড়ে ওঠেন। যুক্তরাজ্যের লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস (LIPA) এবং ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে অভিনয় ও ভয়েস নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পাশ করেন তিনি। অভিনয়ে আসার আগে তিনি সফলভাবে মডেলিং করেছেন এবং ‘মিস আয়ারল্যান্ড’- সহ একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন।
২০২২ সালে অঙ্কুশ হাজরার বিপরীতে 'ওগো বিদেশিনী' ছবির মাধ্যমে তাঁর বাংলা সিনেমা ডেবিউ হয়। এরপর 'বাঘা যতীন' (২০২৩), 'বাবু সোনা' (২০২৫) এবং 'অন্নপূর্ণা' (২০২৫)-র মতো সিনেমায় দেখা গিয়েছে আলেকজান্দ্রাকে। ছিলেন 'আবার প্রলয়', 'জ্যাজ সিটি'-তেও।
কলকাতায় আসার পর আলেকজান্দ্রার সঙ্গে নাম জুড়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের। তবে সৃজিত স্পষ্ট করেছেন যে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নয়, বরং তাঁরা খুব ভালো বন্ধু। সঙ্গে আলেকজান্দ্রা ও সৃজিতের মধ্যে আরেক বড় মিল হল দুজনেই সাপ ভালোবাসেন।
বিগ বস বাংলায় ভাষা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল আলেকজান্দ্রাকে। যদিও তাঁকে সবসময় চেষ্টা করতে দেখা যেত বাংলায় কথা বলার। তৃতীয় সপ্তাহেই বিগ বসের ঘর থেকে বিদায় নেন তিনি ও সায়ক চক্রবর্তী। তবে সেই অল্প দিনেই শো-এর ওয়াইল্ডকার্ড এন্ট্রি রাজবীর দত্তের সঙ্গে তাঁর বদসা, ও তাঁর বলা ‘চুপসানো গরিব’ তীব্র সমালোচনার শিকার হয়। এমনকী, এই কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনারও শিকার হন তিনি। এছাড়াও আলেকজান্দ্রার ঝামেলা হয়েছিল দুর্নিবার সাহা ও সৃজলা গুহর সঙ্গেও। বিগ বস আলেকজান্দ্রাকে খ্যাতি এনে দিলেও, নতুন কোনো প্রোজেক্টের ঘোষণা করেননি তিনি এখনো।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


