গোয়ায় একসঙ্গে কাপুর ও ভাট পরিবার! নীতু-সোনি-মহেশ এক ফ্রেমে, রাহাকে আগলে আলিয়া, শুধু দেখা নেই রণবীরের

‘রামায়ণ’-এর প্রচারে দেশের নানান প্রান্তে ছুটছেন রণবীর কাপুর। অন্য দিকে, গোয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন স্ত্রী আলিয়া ভাট ও মেয়ে রাহা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাপুর-ভাট পরিবারের একগুচ্ছ সদস্যের ছবি। সেখানে রয়েছেন নীতু কাপুর, সোনি রাজদান, মহেশ ভাট-সহ অনেকে। 

Published on: Oct 28, 2026, 19:30:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অভিনেতা রণবীর কাপুর বর্তমানে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রামায়ণ: পার্ট ১'-এর প্রচারে দেশের একাধিক শহরে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট পুরো কাপুর ও ভাট পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন। আলিয়া, নীতু কাপুর, সোনি রাজদান, মহেশ ভাট, শাহন ভাট এবং পরিবারের অন্যান্য সদস্যদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

গোয়ায় পরিবারের সঙ্গে আলিয়া, আছে রাহা। শুধু দেখা নেই রণবীরের।
গোয়ায় পরিবারের সঙ্গে আলিয়া, আছে রাহা। শুধু দেখা নেই রণবীরের।

গোয়ায় একসঙ্গে কাপুর ও ভাট পরিবার, কোথায় রণবীর?

এক রেডিট (Reddit) ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘গোয়ায় পরিবারের সঙ্গে দেখা গেল আলিয়া ও রাহাকে।’ ছবিতে আলিয়াকে একটি হালকা হলুদ রঙের টিউব ড্রেসে দেখা যাচ্ছে এবং তাঁর হাত রয়েছে তিন বছরের রাহা কাপুরের কাঁধে, যে তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছে। রাহার মুখ একটি হার্ট ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং সে পরে রয়েছে একটি কমলা রঙের টি-শার্ট, নীল শর্টস ও সাদা স্যান্ডেল।

ছবিতে আলিয়ার মা সোনি রাজদান, বাবা মহেশ ভাট এবং শাশুড়ি নীতু কাপুরকেও দেখা গিয়েছে। রয়েছেন আলিয়ার বোন শাহিন ভাট ও তাঁর বাগ্‌দত্তা ইশান মেহরাও। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সকলে।

কিন্তু ছবিতে রণবীরের অনুপস্থিতি নজর এড়ায়নি অনুরাগীদের। একজন প্রশ্ন করেছেন, ‘রণবীর কোথায়?’ আবার কেউ রাহার মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। আরেকজনের মন্তব্য, ছবিটি ভীষণ সুন্দর হলেও রণবীরকে মিস করছেন তিনি।

‘রামায়ণ’-এর প্রচারে ব্যস্ত রণবীর

আসলে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রচার নিয়ে এখন ব্যস্ত রণবীর। ছবির প্রচারে সম্প্রতি হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছিলেন অভিনেতা। দশেরার অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তেও হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ছবির সহ-অভিনেত্রী সাই পল্লবী এবং রবি দুবে।

আগামী দিনেও ছবির প্রচারে একাধিক ভারতীয় শহর এবং বিদেশে নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ৩১ অক্টোবর দিল্লিতে অনুরাগীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎপর্বেও অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে ছবির প্রচারের ব্যস্ততার কারণেই কি পরিবারের সঙ্গে গোয়ায় যেতে পারেননি রণবীর? যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি।

৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর প্রথম পর্বের। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

আলফা-র পরবর্তী প্রোজেক্ট

কাজের ক্ষেত্রে, আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ওয়াইআরএফ (YRF)-এর স্পাই-অ্যাকশন থ্রিলার ‘আলফা’-তে। এরপর এই অভিনেত্রীকে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এই রোমান্টিক ড্রামা ছবিটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More