সারা মুখে আঘাতের চিহ্ন! প্রকাশ্যে ‘আলফা’-র প্রথম লুক, ঘোষণা হল মুক্তির তারিখও

২০২৪ সালে জিগরা ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। এই ছবিটি বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি। এরপর দীর্ঘ দুই বছর তিনি আর কোনও ছবিতে অভিনয় করেননি। এবার আবার দর্শকদের সামনে নিজের অভিনয়ের জাদু দেখানোর জন্য প্রস্তুত আলিয়া। মুক্তি পেতে চলেছে আলফা।

Mar 9, 2026, 13:53:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৪ সালে ‘জিগরা’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। এই ছবিটি বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি। এরপর দীর্ঘ দুই বছর তিনি আর কোনও ছবিতে অভিনয় করেননি। এবার আবার দর্শকদের সামনে নিজের অভিনয়ের জাদু দেখানোর জন্য প্রস্তুত আলিয়া। মুক্তি পেতে চলেছে ‘আলফা’।

প্রকাশ্যে ‘আলফা’-র প্রথম লুক, ঘোষণা হল মুক্তির তারিখও
প্রকাশ্যে ‘আলফা’-র প্রথম লুক, ঘোষণা হল মুক্তির তারিখও

শর্বরী, ববি দেওল এবং অনিল কাপুর অভিনীত এই ছবিটির প্রথম পোস্টার ইতিমধ্যেই প্রকাশে এসেছে। পোস্টারে আলিয়ার অর্ধেক মুখ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অভিনেত্রীর সারামুখে ক্ষত স্পষ্ট। তবে শুধুমাত্র পোস্টার প্রকাশে এসেছে তা নয়, ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখও।

আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ BAD-এর শ্যুটিং, বিদায়বেলায় রঙের খেলায় মাতলেন দেব-রুক্মিণী

পোস্টারে একটি ছোট হাতের a লেখা, যার মধ্যে বড় বড় অক্ষরে লেখা আলফা। এরমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীর ছবি, যেখানে আলিয়ার ঠোঁটে এবং কপালে আঘাতের চিহ্ন স্পষ্ট। পোস্টারের নিচে বড় বড় করে লেখা ১০.৭.২৬। অর্থাৎ জুলাই মাসের ১০ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘#ALPHA 10.07.2026 সিনেমায় দেখা হবে @sharvari | @anilskapoor | @iambobbydeol | #ShivRawail | #AdityaChopra | #AkshayeWidhani | @yrf | #YRF।’

এই প্রসঙ্গে বলে রাখা ভালো ২০১২ সালে ‘এক থা টাইগার’, ২০১৯ সালে ‘ওয়ার’, ২০২৩ সালের ‘পাঠান’ ছবির পর এই ছবিটি ওয়াই আর এফ আই ইউনিভার্সিটি সপ্তম কিস্তি হতে চলেছে। এই সিনেমাটি আরো একটি দিক থেকে বিশেষ কারণ এই ছবিটি তাই ইউনিভার্সিটি প্রথম মহিলা পরিচালিত ছবি হতে চলেছে।

আরও পড়ুন: তন্বীর পর এবার ‘চিরদিনই’ থেকে বাদ সুতীর্থ? 'গত একমাস ধরে...', যা বললেন অভিনেতা

সিনেমার প্রথম লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে কমেন্টের ঝড়। একজন লিখেছেন, মুক্তির তারিখ দেখে মনটা ভালো হয়ে গেল। অন্য একজন লিখেছেন, আলিয়ার লুক দেখে আর অপেক্ষা করতে পারছি না। তৃতীয় একজন লিখেছেন, বড় পর্দায় আলফাকে দেখার জন্য আমরা প্রস্তুত।

আলফা ছাড়াও , আলিয়া সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক রোমান্টিক নাটক ‘লাভ অ্যান্ড ওয়ার’ -এ অভিনয় করেছেন। এই ছবিতে রণবীর কাপুর এবং ভিকি কৌশলও অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে আলিয়া গতকাল তার মেয়ে রাহা স্বামীকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছেন।