এগিয়ে আনা হল আলিয়ার 'আলফা' মুক্তির দিন! কবে রিলিজ হবে এই ছবিটি?

আলিয়া ভাটের 'আলফা' ছবির জন্য অপেক্ষারত ভক্তদের জন্য সুখবর। ছবিটি তার পূর্বনির্ধারিত মুক্তির সময়ের আগেই মুক্তি পাবে। নতুন মুক্তির তারিখ কবে জানেন?

Published on: May 30, 2026, 11:50:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আলিয়া ভাটের 'আলফা' ছবির জন্য অপেক্ষারত ভক্তদের জন্য সুখবর। ছবিটি তার পূর্বনির্ধারিত মুক্তির সময়ের আগেই মুক্তি পাবে। নতুন মুক্তির তারিখ কবে জানেন?আলিয়া ভাটের ‘আলফা’ এই বছরের অন্যতম বড় ছবি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এটি হবে যশ রাজ ফিল্মসের প্রথম নারী-প্রধান স্পাই থ্রিলার।

এগিয়ে আনা হল আলিয়ার 'আলফা' মুক্তির দিন! কবে রিলিজ হবে এই ছবিটি?
এগিয়ে আনা হল আলিয়ার 'আলফা' মুক্তির দিন! কবে রিলিজ হবে এই ছবিটি?

'আলফা'-র জন্য অপেক্ষায় আলিয়া ভক্তরা, এবার তাঁদের জন্য সুখবর। ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। ছবিটি পূর্বনির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই মুক্তি পাবে।বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, ‘আলফা’ চলতি বছরের ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এবার জানা গিয়েছে ওই দিন এই ছবি মুক্তি পাচ্ছে। তবে এর জন্য ছবির মুক্তির দিন পিছিয়ে যায়নি। বরং এগিয়ে আনা হয়েছে তা। ছবিটি ২০২৬ সালের ৩ জুলাই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ছবিটির ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে যে, যেহেতু ‘ধামাল ৪’-এর মুক্তির তারিখ পিছিয়ে ১৭ জুলাই করা হয়েছে, তাই ৩ জুলাইয়ের আশেপাশে বড় কোনও মুক্তি নেই। একারণে প্রযোজক আদিত্য চোপড়া মনে করছেন যে, ছবিটি মুক্তি দেওয়ার জন্য ৩ জুলাই-ই সেরা সময়।

ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ও 'ধামাল ৪'-এর পাশাপাশি ১৭ জুলাই ভারতে মুক্তি পাবে। এর মানে হল, বক্স অফিসে প্রভাব ফেলার জন্য আলিয়া ভাটের 'আলফা' দুই সপ্তাহ সময় পাবে। আলিয়া ভাটের এই স্পাই থ্রিলারটিতে তাঁর সঙ্গে শর্বরী ওয়াঘ, অনিল কাপুর এবং ববি দেওলকেও দেখা যাবে।

যশ রাজ ফিল্মসের স্পাই থ্রিলার 'আলফা' পরিচালনা করেছেন শিব রাওয়াইল, যিনি নেটফ্লিক্স সিরিজ 'দ্য রেলওয়েম্যান' পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত। ‘আলফা’ ছবিতে আলিয়া ভাট ও শর্বরীকে অ্যাকশন অবতারে দেখা যাবে, যা হবে ভারতের প্রথম সম্পূর্ণ নারীকেন্দ্রিক স্পাই অ্যাকশন থ্রিলার হতে চলেছে। এই ছবিটি স্পাই ইউনিভার্সের অংশ। এই ইউনিভার্সে শাহরুখ খানের ‘পাঠান’, সলমন খানের 'টাইগার' ও হৃত্বিকের 'ওয়ার' রয়েছে। আলিয়া ভাটের 'আলফা' ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অন্যান্য ছবি 'টাইগার', 'ওয়ার' এবং 'পাঠান'-এর মতো দর্শকদের মধ্যে জায়গা করে নিতে পারে কিনা সেটাই এখন দেখার।