Mahua Roychowdhury's Biopic: ‘ছোটবেলার ক্রাশ' গৌরবের বউয়ের ভূমিকায় অলকানন্দা! মহুয়ার বায়োপিক নিয়ে বড় আপটেড

Gungun Kore Mahua: ‘ছোটবেলায় তাঁর সিরিয়াল দেখার জন্য পাগলামো করা থেকে আজ একটি সিনেমায় আমি তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করলাম', মনের ঝাঁপি খুললেন অলকানন্দা।

Published on: Jun 17, 2026, 23:04:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যছোটবেলায় যাঁকে টিভির পর্দায় দেখে মন মেতে উঠত, যাঁর অভিনয়ের জন্য ছিল এক অদ্ভুত পাগলামো— বড় হয়ে ঠিক তাঁরই বিপরীতে ‘অন-স্ক্রিন’ স্ত্রী হিসেবে অভিনয় করা! যে কোনও অভিনেত্রীর কাছেই এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো এক অবিশ্বাস্য মুহূর্ত। ঠিক তেমনই এক রূপকথার জার্নি ভাগ করে নিলেন ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দা গুহ।

‘ছোটবেলার ক্রাশ' গৌরবের বউয়ের ভূমিকায় অলকানন্দা! মহুয়ার বায়োপিক নিয়ে বড় আপটেড
‘ছোটবেলার ক্রাশ' গৌরবের বউয়ের ভূমিকায় অলকানন্দা! মহুয়ার বায়োপিক নিয়ে বড় আপটেড

টলিউডের প্রথম সারির অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে অলকানন্দা আসছেন এক ঐতিহাসিক প্রজেক্টে। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়াতে’-তে গৌরব চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অলকানন্দাকে। কিন্তু এই বহুচর্চিত বায়োপিকে কোন চরিত্রে রয়েছেন গৌরব-অলকানন্দা?

পরিচালক রাজদীপ ঘোষের এই বিশেষ প্রজেক্ট ‘গুনগুন করে মহুয়াতে’-তে গৌরব চক্রবর্তী অভিনয় করছেন পুলিশ অফিসার ‘নবীন’-এর চরিত্রে। আর তাঁর যোগ্য সহধর্মিণী ‘মাধবী’ হিসেবে পর্দায় ঝড় তুলতে তৈরি অলকানন্দা। পিরিয়ড ড্রামার ছকে তৈরি এই ছবির প্রথম লুকে দুজনকে এক্কেবারে আশির দশকের চেনা বাঙালি সাজে আবিষ্কার করা গেছে, যা দর্শকদের নস্টালজিয়াকে উস্কে দিয়েছে। এই ছবিতে মহুয়ার মৃত্য়ু তদন্তের দায়িত্বে থাকবেন গৌরব।

‘ছোটবেলার পাগলামো থেকে আজ ওঁর স্ত্রী!’— অলকানন্দার আবেগঘন পোস্ট

নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে গৌরব চক্রবর্তীর সাথে ছবির প্রথম লুক শেয়ার করে অলকানন্দা তাঁর মনের সমস্ত আবেগ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় তাঁর সিরিয়াল দেখার জন্য পাগলামো করা থেকে আজ একটি সিনেমায় আমি তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করলাম। আমার চরিত্রের নাম মাধবী, আমি শুধু এরম কিছু ভালো কাজ করে যেতে চাই। কাজ শিখতে চাই অনেক বেশি। নবীন ও মাধবী আসছে খুব শীঘ্রই...’।

অলকানন্দার এই পোস্টের নিচে টলিউডের সতীর্থ থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, পরিশ্রম এবং সততা থাকলে যে স্বপ্ন সত্যি হয়, অলকানন্দা তার বড় প্রমাণ।

এই প্রথম গুনগু করে মহুয়া সিনেমার কোনও চরিত্রে অফিসিয়্যাল লুক সামনে এল। এই ছবিতে একদিকে ধরা পড়বে মহুয়ার শৈশব-চলচ্চিত্র জগতের শীর্ষে ওঠে আসা। অন্যদিকে ধরা পড়বে তাঁর মৃত্যু রহস্য, যা আজও রহস্যই রয়ে গিয়েছে। ১৯৮৫ সালের ২২ জুলাই আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল মহুয়ার। জানা যায়, ছেলে তমালের দুধ গরম করতে গিয়ে পুড়ে মারা যান অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। এই ছবিতে মহুয়ার চরিত্রে থাকছেন অঙ্কিতা মল্লিক। মহুলার মেয়েবেলার অংশ দেখা যাবে দিব্য়াণী মণ্ডল। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি, জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More