কোটি টাকার অনুষ্ঠানে খুদে আম্বানিদের দুষ্টুমি!! কখনও মঞ্চে দৌড়চ্ছে, কখনও ফুলের মাঝেই শুয়ে পড়ছে, ভাইরাল ভিডিয়ো

জিও প্ল্যাটফর্মসের শেয়ার বাজারে আত্মপ্রকাশের বিশেষ দিনে নজর কাড়ল আম্বানি পরিবারের খুদে সদস্যরা। তাদের দুষ্টুমি ঘিরে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। কখনও ফুলের সাজের মধ্যে শুয়ে পড়া, কখনও মঞ্চজুড়ে ছুটোছুটি—খুদেদের এমন কাণ্ডকারখানা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা।

Published on: Oct 29, 2026, 19:15:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শেয়ার বাজারে জিও প্ল্যাটফর্মসের আত্মপ্রকাশের দিন আম্বানি পরিবারের খুদে সদস্যদের মিষ্টি দুষ্টুমি এখন নেটপাড়ার চর্চার বিষয়। বুধবার মুম্বইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির ছিল আম্বানি পরিবারের একাধিক প্রজন্ম। আর সেখানেই ক্যামেরাবন্দি হয়েছে খুদেদের নানা মজার মুহূর্ত, যা ইতিমধ্যেই ভাইরাল।

খুদে আম্বানিদের দুষ্টুমির ভিডিয়ো ভাইরাল।
খুদে আম্বানিদের দুষ্টুমির ভিডিয়ো ভাইরাল।

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চের সামনে ফুল দিয়ে সাজানো জায়গার মধ্যে শুয়ে রয়েছে পরিবারের এক খুদে সদস্য। অন্য একটি ভিডিয়োয় তাকে মঞ্চের উপর দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে। এদিকে, আকাশ আম্বানি যখন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, তখন তাঁর পিছনে ঘোরাঘুরি করতে দেখা যায় পরিবারের আর এক খুদে সদস্যকে। তাকে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করেন মা শ্লোকা মেহতা। কয়েকবার চেষ্টা করেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত সন্তানকে কোলে তুলে নিয়ে যান তিনি।

অনুষ্ঠানের অন্য ভিডিয়োয় দেখা গিয়েছে, ঈশা আম্বানি এক শিশুকে কোলে নিয়ে রয়েছেন। অন্যদিকে, নীতা আম্বানিকেও পরিবারের ছোট সদস্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের জায়গায় ঘুরে ঘুরে তাদের সামলাতে দেখা যায়।

‘বাচ্চারা তো বাচ্চাই’, নেটপাড়ায় হাসির রোল

আম্বানি পরিবারের খুদেদের এই স্বাভাবিক, মজার মুহূর্তগুলি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়াও বেশ মজাদার। এক নেটিজেন লিখেছেন, ‘বড় হয়ে যখন কোনও সংস্থার সিইও হবে, তখন এই ভিডিয়ো দেখলে কী হবে ভাবুন!’ আর এক জনের মন্তব্য, ‘দারুণ! বাচ্চাদের শাসন করার কোনও নাটক নেই।’ তৃতীয়জন লিখলেন, ‘তাহলে আমাদের বাচ্চারাই শুধু এরকম করে না। আম্বানিদের বাচ্চারাও করে।’

আর এক নেটিজেনের মতে, ‘বাচ্চাদের বাচ্চাদের মতো থাকতে দেখা এবং তাদের মায়েদের নিজেদের হাতে সামলাতে দেখা সত্যিই সুন্দর। সবচেয়ে ভাল লাগার বিষয়, অভিভাবকেরা ধৈর্য ও ভালবাসার সঙ্গে সন্তানদের সামলাচ্ছেন, মেজাজ হারাচ্ছেন না।’

জিও প্ল্যাটফর্মসের শেয়ার বাজারে আত্মপ্রকাশের মতো গুরুত্বপূর্ণ দিনে পরিবারের এই ঘরোয়া মুহূর্তগুলি যেন অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে। উল্লেখ্য, আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার সন্তান পৃথ্বী ও বেদা। অন্যদিকে, ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের যমজ সন্তান আদিয়া শক্তি ও কৃষ্ণ পিরামল। নীতা ও মুকেশ আম্বানি এই চার খুদের দাদু-ঠাকুমা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More