পাঁচ লাখ টাকার গয়না চুরি আমিশা প্যাটেলের বাড়িতে, গ্রেফতার পরিচারিকা

দিন দুপুরে চুরি হয়ে গেল আমিশা প্যাটেলের বাড়িতে। আমিশার মায়ের বাড়ি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে। মূল্যবান হীরে বসানো সোনার বালা খোয়া যাওয়ার পরেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

Published on: Sep 12, 2026, 13:21:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিন দুপুরে চুরি হয়ে গেল আমিশা প্যাটেলের বাড়িতে। আমিশার মায়ের বাড়ি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে। মূল্যবান হীরে বসানো সোনার বালা খোয়া যাওয়ার ঘটনায় মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

পাঁচ লাখ টাকার গয়না চুরি আমিশা প্যাটেলের বাড়িতে
পাঁচ লাখ টাকার গয়না চুরি আমিশা প্যাটেলের বাড়িতে

এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর বাড়ির পরিচারিকাকে। প্রায় ৪০ বছর বয়সী এই পরিচারিকার নাম সীমা বিনোদ ঘাটে। পালঘর এলাকার বাসিন্দা সীমা প্রায় দেড় বছর ধরে কর্মরত ছিলেন আমিশার মায়ের বাড়িতে।

আরও পড়ুন: বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী, পাত্তাই দিল না বাকিরা, আবার শুরু অশান্তি

পুলিশের দাবি, গত জানুয়ারি মাসে এই হীরে বসানো সোনার বালটি হঠাৎ করেই বাড়ি থেকে উধাও হয়ে যায়। তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন গয়না না পাওয়া যায় তখন বাড়ির পরিচারিকাকেই সকলের সন্দেহ করেন। গত ৫ মাস ধরে আমিশার মা নাকি ওই পরিচারিকাকে গয়না ফেরত দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন।

কিন্তু বারবার অনুরোধ করার পরেও ওই পরিচারিকা গয়না চুরির দায় স্বীকার না করায় পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন গোটা পরিবার। অভিযোগ পাওয়ার পরেই মেরিন ড্রাইভ থানার পুলিশ তদন্ত শুরু করে দেয়। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে আনা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযুক্তকে গ্রেফতার করা হলেও এখনও খোয়া যাওয়া গয়না উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার সঙ্গে অভিযুক্ত একা জড়িত নাকি আরও কেউ এই ঘটনার পেছনে রয়েছে সেটাও তদন্ত করে দেখার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: এমন যদি হতো! জন্মদিনে জেন জি শুদ্ধকে টাইম মেশিনে চড়ালেন চঞ্চল

আমিশা প্যাটেল প্রসঙ্গে

আমিশা প্যাটেল ২০০০ সালে 'কহো না... পেয়ার হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন , যা ব্যাপক বাণিজ্যিক সাফল্য লাভ করে।

এরপর তিনি গদর: এক প্রেম কথা, হামরাজ, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড সহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে ‘গদর ২’ ছবিতে নিজের চরিত্রে পুনরায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী আবার আলোচনায় আসেন । ছবিটি তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়। আমিশাকে সর্বশেষ দেখা গিয়েছিল আকাশদিত্য লামা পরিচালিত তৌবা তেরা জলওয়াতে , যা ২০২৪ সালে মুক্তি পেয়েছিল।