Gadar vs Dhurandhar: ‘গদর’-এর এই বিশেষ রেকর্ড এখনও অটুট, ভাঙতে পারেনি ‘ধুরন্ধর’, দাবি আমিশা প্যাটেলের

আমিশা পাটেল রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওয়েব ও এআই সার্চের কিছু স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে বিভিন্ন ছবির আনুমানিক দর্শক উপস্থিতির তথ্য তুলে ধরা হয়। আর দাবি তোলেন ‘গদর’-এর এই বিশেষ রেকর্ড এখনও অটুট, টপকাতে পারেনি ধুরন্ধর। 

Published on: Jun 15, 2026, 09:34:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেত্রী আমিশা পাটেল দাবি করেছেন যে, তাঁর অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ এখনও দর্শকসংখ্যার বিচারে আধুনিক ব্লকবাস্টার সিনেমাগুলোর চেয়ে এগিয়ে রয়েছে। রবিবার তিনি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওয়েব ও এআই সার্চের কিছু স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে বিভিন্ন ছবির আনুমানিক দর্শক উপস্থিতির তথ্য তুলে ধরা হয়।

গদর নিয়ে বড় দাবি আমিশা পাটেলের।
গদর নিয়ে বড় দাবি আমিশা পাটেলের।

স্ক্রিনশট অনুযায়ী, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রেক্ষাগৃহে চলাকালীন দেশে আনুমানিক ৩.২২ থেকে ৩.৫৬ কোটি দর্শক টেনেছিল, যা এটিকে সর্বাধিক দেখা হিন্দি সিনেমার মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একই তথ্যসূত্রে উল্লেখ করা হয়, এর সিক্যুয়েল ধুরান্ধর ২ সব ভাষা মিলিয়ে ৪.৩ কোটিরও বেশি দর্শক পেয়েছিল এবং শুধু হিন্দি সংস্করণই ৪ কোটির গণ্ডি পেরিয়েছিল।

অন্য দিকে, মূল ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির পর ভারতে ৫.০৫ কোটিরও বেশি দর্শক আকর্ষণ করেছিল বলে দাবি করা হয়েছে। এর সিক্যুয়েল গদর ২-ও আনুমানিক ৩.৪০ থেকে ৩.৫০ কোটি দর্শক পেয়েছিল। এই তথ্য শেয়ার করে আমিশা সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমি ধন্য।’

আমিশার এই পোস্ট তাঁর আগের সেই মন্তব্যেরই ধারাবাহিকতা, যেখানে তিনি বলেছিলেন যে, দর্শক উপস্থিতির নিরিখে ‘গদর: এক প্রেম কথা’ এখনও একটি অনন্য রেকর্ড ধরে রেখেছে।

পরিচালক আদিত্য ধর-এর পরিচালনায় এবং রণবীর সিং-এর অভিনয়ে নির্মিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বক্স-অফিস সাফল্যে পরিণত হয়েছে। এর উচ্চমাত্রার অ্যাকশন, দেশাত্মবোধক আবহ এবং তারকাখ্যাতির সমন্বয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর একেকটি দৃশ্য, গান, সামাজিক মাধ্যমে ব্যপকভাবে আলোড়ন ফেলে দিয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More