Hrithik-Ameesha: ‘কচি’ হৃতিকের ছবি শেয়ার করলেন আমিশা! জানেন ‘কহো না…’ নায়িকাকে কী বলে ডাকেন নায়ক?
সোশ্যাল মিডিয়ায় একটি থ্রো ব্যাক ছবি শেয়ার করে নিলেন আমিশা। ২০০০ সালের ব্লকবাস্টার হিট কহো না প্যায়ার হ্যায় সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
আমিশা পাটেল ও হৃতিক রোশনের সিনেমা ‘কহো না প্যায়ার হ্যায়’ পায় ব্লকবাস্টার তকমা। এত গুলো বছর পরেও, ছবির জনপ্রিয়তা এক ফোঁটা কমেনি। এবার সোশ্যাল মিডিয়ায় একটি থ্রো ব্যাক ছবি শেয়ার করে নিলেন আমিশা। সঙ্গে ছবির ক্যাপশনে জানিয়েছেন যে ‘নিষ্পাপ এবং প্রকৃত বন্ধুত্ব’ বর্তমানে বলিউড থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে।

আমিশা তাঁর ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে নেন, যা কহো না প্যায়ার হ্যায়-এর সময়কার, ফুকেট শিডিউলের। সেখানকার একটি রেস্তোরাঁয় ডিনার করার সময় দুই তারকার ছবি তোলা হয়। সোশ্যাল মিডিয়ায় পুরোনো ছবিটি শেয়ার করে আমিশা তাঁর সহ-অভিনেতাদের সঙ্গে এমন একটি বন্ধন তৈরি করতে পারার জন্য ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছেন।
লিখেছেন, ‘ভক্তদের জন্য রবিবারের একটি পুরোনো ছবি—ফুকেটের একটি সুন্দর রেস্তোরাঁয় 'কহো না পেয়ার হ্যায়'-এর শুটিং চলাকালীন এক সন্ধ্যায় আমি (সোনিয়া) আমার (রোহিত/রাজ) @হৃতিক রোশন-এর সাথে রাতের খাবার খাচ্ছি!’ আমিশা আরও লেখেন, ‘সহ-অভিনেতাদের মধ্যে এমন সারল্য ও সত্যিকারের বন্ধন, যা আজকের দিনে বলিউডে আর দেখা যায় না! এমন বন্ধন ও বন্ধুত্ব তৈরি করতে পেরে আমি ধন্য, যা চিরকাল টিকে থাকবে!’
প্রসঙ্গত, আমিশা এক সাক্ষাৎকারে জানান যে, পরিচয়ের প্রথম দিনে হৃতিক তাঁর ফোনে আমিশার নাম 'হিরোইন' হিসেবে সেভ করেছিলেন। আজও হৃতিক তাঁকে শুভেচ্ছা বা বার্তা পাঠানোর সময় এই নামেই সম্বোধন করেন। কহো না প্যায়ার হ্যায় দিয়ে দুজনেরই কেরিয়ার শুরু হয়। এরপর তাঁরা একসঙ্গে আপ মুঝে আচ্ছে লাগনে লাগে (২০০২) ছবিতে কাজ করেছিলেন।
মাঝে অনেকগুলো বছর ভারতীয় সিনেমা থেকে একপ্রকার গায়েবই ছিলেন আমিশা। এরপর তিনি ধামাকেদার কামব্যাক করেন গদর ২-এর মাধ্যমে। যা ছিল সানির সঙ্গে তাঁর ব্লকবাস্টার ছবি গদর-এর সিক্যুয়েল। এরপর কমেডি সিনেমা ‘তওবা তেরা জলওয়া’-তে 'লায়লা খান' চরিত্রে অভিনয় করেছিলেন।
আমিশা 'হামরাজ' (২০০২), 'হানিমন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড' (২০০৭), 'ভুল ভুলাইয়া' (২০০৭)-র মতো সিনেমায় কাজ করেছেন। হাতে গোনা কিছু ছবিতে অভিনয় করলেও, তাঁর প্রায় সবকটি সিনেমাই ছিল হিট।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


