Ameesha-Virat: ‘কেন লাইক দেওয়া পাপ?’ জার্মান সুন্দরীর ছবিতে বিরাট নজর, বিতর্কে পাশে আমিশা
বলিউড থেকে ক্রিকেট মাঠ— চর্চা এখন তুঙ্গে! সৌজন্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং এক জার্মান ভ্লগার। তবে এই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। বিরাটের একটি ‘লাইক’ ঘিরে যখন নেটপাড়ায় হাসাহাসি আর গুঞ্জনের ধুম, তখন আমিশার প্রতিক্রিয়া যেন আগুনের ঘি ঢেলে দিল।
বিরাট কোহলি মাঠে নামলে যেমন চার-ছয়ের বন্যা বয়ে যায়, মাঠের বাইরেও তাঁর যেকোনো পদক্ষেপ ঘিরে তৈরি হয় শোরগোল। সম্প্রতি এক জনপ্রিয় জার্মান ভ্লগারের ইনস্টাগ্রাম ছবিতে বিরাটের একটি ‘লাইক’ নজর কেড়েছে নেটিজেনদের। আর সেই খবর চাউর হতেই আসরে নামলেন ‘গদর’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল। আমিশার মন্তব্য যেন বিরাটের সেই ‘লাইক’-এর চেয়েও বেশি ভাইরাল হয়ে গিয়েছে।

বিরাটের ‘লাইক’ এবং আমিশার টিপ্পনী
ঘটনাটি ঠিক কী? সম্প্রতি এক জার্মান ভ্লগার নিজের একটি গ্ল্যামারাস ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায় বিরাট কোহলিও সেই ছবিতে লাইক দিয়েছেন। এরপরই নেটিজেনরা মজা করে লিখতে শুরু করেন, ‘বিরাট ভাই, অনুষ্কা ভাবি কি সব জানেন?’ এই বিতর্কিত মুহূর্তে আমিশা প্যাটেল একটি প্রতিক্রিয়া দিয়েছেন যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আমিশা অনেকটা মজার ছলেই বিরাটের এই কাণ্ডকে ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন যে, তারকাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে সাধারণ মানুষের উৎসাহ একটু বেশিই।
আমিশার সপাটে জবাব
বিরাটের হয়ে সওয়াল করে আমিশা বলেন, 'লাইক করা কি কোনো পাপ? এটা তাঁর জীবন, তাঁর ইনস্টাগ্রাম এবং তাঁর ইচ্ছা। মানুষের কাজই হলো শুধু ট্রোল করা। তাদের কি আর কোনো কাজ নেই?' আমিশার মতে, কারো কাজ ভালো লাগলে তাতে লাইক দিয়ে প্রশংসা করা অত্যন্ত ইতিবাচক একটি বিষয়।
ট্রোলিংকেই ‘পাপ’ বললেন অভিনেত্রী
আমিশা আরও যোগ করেন, “কারো ভালো কাজকে লাইক করা ভালো ব্যাপার। আসলে ট্রোল করাটাই হলো আসল পাপ, কাউকে লাইক করা নয়।” বিরাটের ব্যক্তিগত স্বাধীনতা এবং ট্রোলারদের অহেতুক কৌতূহল নিয়ে আমিশার এই সোজাসাপ্টা মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়োচ্ছে। অনেকেই বলছেন, সেলিব্রিটিদেরও যে একটা ব্যক্তিগত জগত থাকতে পারে, আমিশা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
অনুষ্কা ভক্তদের নজর
বিরাটের এই ছোট পদক্ষেপটি ঘিরে একদিকে যখন ট্রোলিং চলছে, অন্যদিকে অনুষ্কা শর্মার ভক্তরা কিন্তু বেশ তৎপর। আমিশা প্যাটেলের এই রিয়্যাক্ট করার বিষয়টি নিয়ে অনেকেই বলছেন, বিনোদন জগতের মানুষরাই যদি ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে মন্তব্য করেন, তবে সাধারণ মানুষের দোষ কোথায়? তবে আমিশা অবশ্য পুরো বিষয়টিকেই অত্যন্ত হালকা এবং রসিকতার ছলে দেখেছেন।
ভাইরাল কিং কোহলি
বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় কী করছেন, কাকে ফলো করছেন বা কার ছবিতে লাইক দিচ্ছেন— তা নিয়ে গোয়েন্দাগিরি করা নেটিজেনদের পুরনো স্বভাব। এর আগেও বিরাটের বিভিন্ন পোস্ট বা লাইক নিয়ে বিতর্ক হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এই জার্মান ভ্লগার এবং আমিশা প্যাটেলের সেই বিশেষ প্রতিক্রিয়া।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


