‘লাগান’-এর ‘বাঘা’ চরিত্র পাল্টে দেয় জীবন, কেন বিধ্বস্ত হয়ে যায় আমিনের কেরিয়ার?

অনেক সময় একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করার পর সেই অভিনেতা বা অভিনেত্রী অন্য কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পান না। একটি অসাধারণ অভিনয় অনেক সময় সেই শিল্পীর জন্য সৌভাগ্য নয় বরং নিয়ে আসে কঠিন সময়। তেমনই একজন অভিনেতা হলেন আমিন হাজি, যিনি অভিনয় করেছিলেন ‘লাগান’ ছবিতে।

Published on: Sep 4, 2026, 17:00:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেক সময় একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করার পর সেই অভিনেতা বা অভিনেত্রী অন্য কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পান না। একটি অসাধারণ অভিনয় অনেক সময় সেই শিল্পীর জন্য সৌভাগ্য নয় বরং নিয়ে আসে কঠিন সময়। তেমনই একজন অভিনেতা হলেন আমিন হাজি, যিনি অভিনয় করেছিলেন ‘লাগান’ ছবিতে। ২০০১ সালে একটি ঐতিহাসিক ছবিতে অভিনয় করার পরেও কীভাবে তাঁর কেরিয়ার সমস্যার মুখে পড়ে, সেটাই শেয়ার করলে অভিনেতা।

কেন বিধ্বস্ত হয়ে যায় আমিনের কেরিয়ার?
কেন বিধ্বস্ত হয়ে যায় আমিনের কেরিয়ার?

অভিনেতা জানান, ‘লাগান’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী শার্লট হুইটবি কোলস প্রায়শই রেগে যেতেন তাঁর ওপর। এই রাগের অন্যতম কারণ ছিল ‘লাগান’ ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর অভিনেতা একের পর এক ছবির অফার ফিরিয়ে দিচ্ছিলেন। কিন্তু যে ছবির জন্য তিনি অন্য ছবির অফার ফিরিয়ে দিচ্ছিলেন, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে হয় তিনি কম গুরুত্বপূর্ণ চরিত্রের অফার পাচ্ছিলেন, না হলে পাচ্ছিলেন মূক চরিত্রের।

আরও পড়ুন: 'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

অভিনেতার কথায় তাঁর স্ত্রী মনে করতেন, ‘লাগান’ ছবিতে যেহেতু আমিন একজন মূক চরিত্রে অভিনয় করেছিলেন তাই এরপর তেমন গুরুত্বপূর্ণ চরিত্রে আর অভিনয় করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। এই কারণেই তিনি সমস্ত ছবির অফার ফিরিয়ে দিচ্ছিলেন কিন্তু অভিনেত্রী চাইতেন যতই খারাপ চরিত্র হোক না কেন আমিনের উচিত ছিল সেই সমস্ত চরিত্রে অভিনয় করা।

আমিন জানান, ‘লাগান’ একটি অনন্য চিত্রনাট্য ছিল। জীবনে একবারই এমন চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল তাই তিনি বাকি যত প্রস্তাব পেয়েছিলেন সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন। খুব স্বাভাবিক ভাবেই তাই লাগান ছবির পর তিনি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। অনেকে হয়তো মনে করতেই পারে, যেখানে লাগান বা স্বদেশের মতো সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, সেখানে এমন কথা বলা শুধুই বৃথা। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনায় ঘটেছিল আমিনের জীবনে।

আরও পড়ুন: ছেলের পৈতের কার্ড হাতে দিয়েও উত্তম কুমারকে মানা করেন আসতে, কেন এমন করেছিলেন ভাস্করের বাবা?

আশুতোষ গোয়ারিকর পরিচালিত 'লাগান' একটি ক্রীড়া-নাট্য, যেখানে আমির খান, গ্রেসি সিং, র‍্যাচেল শেলি, পল ব্ল্যাকথর্ন এবং সুহাসিনী জোশী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে আমিন হাজী মূক ঢোলবাদক বাঘার চরিত্রে অভিনয় করেছেন। ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্প চম্পানের গ্রামের তরুণ কৃষক ভুবনকে (আমির খান) কেন্দ্র করে, যে ব্রিটিশদের গ্রামবাসীদের উপর 'লাগান' নামক এক নিপীড়নমূলক কর আরোপ করার পর তাদের ক্রিকেট খেলার জন্য চ্যালেঞ্জ জানায়।

২০০১ সালে মুক্তি পাওয়ার পর লাগান সমালোচকদের প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য লাভ করে। এটি ব্যাপক প্রশংসা অর্জন করে এবং শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য অ্যাকাডেমি পুরস্কারে মনোনীত হওয়া তৃতীয় ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠে। এটি নির্মল বিনোদন প্রদানকারী শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করে।