হার্দিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে কী বললেন আমিশা?

আমিশা পাটেল ও হার্দিক পান্ডিয়ার একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে নতুন করে শুরু হয়েছে তাঁদের সম্পর্কের গুঞ্জন। ভিডিয়োতে হার্দিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরই নেটপাড়ায় শুরু হয় নানা জল্পনা। এবার সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে নেটিজেনদের একহাত নিলেন আমিশা।

Published on: Sep 7, 2026, 09:55:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেত্রী আমিশা পাটেল তাঁর পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই খবরের শিরোনামে থাকেন। ‘কহো না প্যায়ার হ্যায়’ এবং ‘গদর’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ৫১ বছর বয়সেও অভিনেত্রী অবিবাহিত। বরং বিয়ে নিয়ে তাঁর কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন আমিশা। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা থামেনি। এবার সেই তালিকায় জুড়েছে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার নাম।

হার্দিকের সঙ্গে প্রেম-গুঞ্জন, কী বললেন আমিশা?
হার্দিকের সঙ্গে প্রেম-গুঞ্জন, কী বললেন আমিশা?

হার্দিকের সঙ্গে আমিশার ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি মুম্বইয়ের তাজ মহল প্যালেসে আমিশা পাটেল ও হার্দিক পান্ডিয়াকে দেখা যায়। তাঁদের কথোপকথনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে আমিশাকে হার্দিককে তাঁর বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। সেই সময় অভিনেত্রীকে ক্রিকেটারের কাঁধে হাত রাখতে দেখা যায়। আর এই দৃশ্যই নেটিজেনদের একাংশের নজর কেড়েছে।

এক্স-এ এক ইউজার ভিডিওটি শেয়ার করে তাঁদের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর দাবি, তাঁদের কথাবার্তা নিছক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এমনকী, রেডিটে তাঁদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে, সেটিও সত্যি হতে পারে বলে ইঙ্গিত করেন ওই ব্যক্তি।

হার্দিক বিতর্কে আমিশার জবাব।
হার্দিক বিতর্কে আমিশার জবাব।

জল্পনায় বিরক্ত আমিশা, দিলেন কড়া জবাব

নেটিজেনের সেই পোস্টের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আমিশা। হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর নাম জড়ানোয় সরাসরি প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। ওই মুহূর্তকে নিয়ে নেটিজেনের মন্তব্যের জবাব ব্যঙ্গের সুরেই দেন তিনি।

আমিশা লেখেন, ‘একদম ঠিক বলেছ। হে ঈশ্বর, তুমি ঠিকই বলেছ... সত্যিই, যেভাবে আমার হাত ওঁর কাঁধে ছিল, সেটা ভীষণ রোম্যান্টিক ছিল।’

এরপর ওই ইউজারকে আরও কড়া ভাষায় জবাব দেন অভিনেত্রী। আমিশা লেখেন, ‘আমি তোমাকে চিনি না, তবে নিশ্চিতভাবেই তোমার কোনও মহিলা বন্ধুও নেই। এই ধরনের পোস্ট করার আগে তোমার কোনও মেয়েকে বন্ধু বানানো উচিত।’

মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে হার্দিক?

উল্লেখ্য, হার্দিক পান্ডিয়ার সঙ্গে বর্তমানে মডেল মাহিকা শর্মার সম্পর্কের গুঞ্জন রয়েছে। নতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের প্রায় দু’বছর পর হার্দিকের জীবনে মাহিকার প্রবেশের খবর সামনে আসে। ২০২৫ সালের ১০ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকার সঙ্গে সমুদ্রসৈকতে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন হার্দিক। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

‘গদর ৩’-এ ফিরছেন আমিশা

কাজের ক্ষেত্রে, ২০২৩ সালে ‘গদর ২’-এ সানি দেওলের সঙ্গে ফের জুটি বাঁধেন আমিশা পাটেল। ছবিতে আবারও দর্শকদের প্রিয় সকিনার চরিত্রে দেখা যায় তাঁকে। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ছবিতে উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়া এবং গৌরব চোপড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। চলতি বছরের মে মাসে আমিশা নিশ্চিত করেন, ‘গদর ৩’-এর কাজও শুরু হয়ে গিয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More