'আমার মৃত্যুর হলেও...', পাকিস্তান থেকে আসছে ‘কালা হিরণ’ পরিচালককে প্রাণনাশের হুমকি, পিছনে সলমনের হাত?

সলমন খানের বহুচর্চিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে তৈরি হতে চলা ‘কালা হিরণ’ ছবিকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। ছবির প্রযোজক অমিত জানি দাবি করেছেন, এই প্রকল্পের কারণে তিনি পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমনকী তাঁর মৃত্যু হলেও ছবিটি মুক্তি পাবে বলেও দৃঢ় বার্তা দিয়েছেন তিনি।

Published on: Jun 19, 2026, 13:30:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকার মামলার উপর ভিত্তি করে তৈরি হতে চলা ছবি ‘কালা হিরণ’ ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রযোজক অমিত জানি। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর দাবি করেছেন।

মৃত্যুর হুমকি পাচ্ছেন কালা হিরণ পরিচালক অমিত জানি। (Social Media)
মৃত্যুর হুমকি পাচ্ছেন কালা হিরণ পরিচালক অমিত জানি। (Social Media)

বৃহস্পতিবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অমিত জানি লিখেছেন, পাকিস্তানের ঘোষিত সন্ত্রাসবাদী বলে পরিচিত শেহজাদ ভাট্টির পক্ষ থেকে তাঁকে ফোন ও মেসেজ করে ড্রোন এবং গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেছেন যে বিষয়টি ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, সিআরপিএফ এবং রাজস্থান পুলিশের কর্তাদের জানানো হয়েছে।

অমিত জানি আরও অভিযোগ করেন, ‘কালা হিরণ’ ছবিকে ঘিরে তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ছেন। তাঁর বক্তব্য, আগে ডি-কম্পানির নাম ব্যবহার করে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, আর এখন পাকিস্তান থেকে ফোন ও বার্তার মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে।

সলমন খানকে কটাক্ষ করে অমিত লেখেন, ‘সলমন খান এখন দুই ফ্রন্টে লড়ছেন। একদিকে 'কালা হিরণ' সংক্রান্ত মামলার শুনানি, অন্যদিকে তাঁর সমর্থকদের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ।’

প্রযোজক আরও জানান, তিনি এইসব হুমকিতে ভীত নন। তাঁর দাবি, ‘আমাকে হত্যা করা হলেও 'কালা হিরণ' মুক্তি পাবে। আমার মৃত্যুর পর আমার টিম ছবিটি মুক্তি দেবে, যাতে বিষ্ণোই সমাজের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস বিশ্বের সামনে আসে।’

উল্লেখ্য, ‘কালা হিরণ’ ছবিতে সলমন খানের জীবনের সেই বিতর্কিত অধ্যায় তুলে ধরা হবে, যা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে আলোচনায় আসে। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে সলমন খানের আইনি টিম ‘কালা হিরণ’-এর নির্মাতাদের কাছে একটি আইনি নোটিসও পাঠিয়েছে বলে জানা গিয়েছে, যেখানে ছবির মুক্তি স্থগিত করার দাবি করা হয়েছে।

অন্য দিকে, সলমন খানের আগামী ছবি মাতৃভূমি শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির নাম আগে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছিল। পরিচালক অপূর্ব লোখিয়ার এই ছবিকে ঘিরেও দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More