পেয়েছেন খুনের হুমকি! মৃত্যুভয় উপেক্ষা করেই সানডে-দর্শনে এলেন অমিতাভ, নিজেকে ঢাকলেন বুলেট প্রুফ কাচের আড়ালে
একদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে অনুরাগীদের সঙ্গে রবিবারের সাক্ষাতের দীর্ঘদিনের রীতি! বুলেটপ্রুফ কাচের আড়ালে দাঁড়িয়েই ভক্তদের অভিবাদন জানালেন অমিতাভ বচ্চন। পাশে বাবার নিরাপত্তায় কড়া নজর অভিষেকের।
রবিবার মানেই জলসার বাইরে অমিতাভ বচ্চনের অনুরাগীদের ভিড়। বছরের পর বছর ধরে এই রীতি বজায় রেখেছেন বলিউডের শাহেনশাহ। ব্যস্ততা থাকুক কিংবা শারীরিক অসুস্থতা, অনুরাগীদের সঙ্গে দেখা করার সুযোগ সচরাচর হাতছাড়া করেন না তিনি। তবে এবারের রবিবারের ছবিটা ছিল কিছুটা আলাদা। এবার বাড়ির বাইরে বেরিয়ে বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভিতর থেকেই ভক্তদের অভিবাদন জানালেন বিগ বি। আর তাঁর ঠিক পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল ছেলে অভিষেক বচ্চনকে।

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
সইফ আলি খান, টাইগার শ্রফ, সলমন খান এবং রোহিত শেট্টিকে ঘিরে একের পর এক নিরাপত্তাজনিত ঘটনার পর বলিউডের তারকারা এখন নিজেদের সুরক্ষা নিয়ে অনেক বেশি সতর্ক। কখনও তারকাদের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনা, কখনও আবার সরাসরি হামলার চেষ্টা, সব মিলিয়ে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি অক্ষয় কুমারও নিজের বাড়ির বাইরে বুলেটপ্রুফ কাচের ব্যবস্থা করেছেন বলে খবর। এরই মধ্যে অমিতাভ বচ্চনকে ঘিরে হুমকির খবর সামনে আসায় তাঁর নিরাপত্তা নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করছে পরিবার।
বাড়ানো হয়েছে বিগ বির নিরাপত্তা
সম্প্রতি অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এরপরই মুম্বই পুলিশ জলসার নিরাপত্তা আরও জোরদার করে। সেই কারণেই এবার বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অভিনেতা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কাচের ভিতরে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানাচ্ছেন তিনি। অন্যদিকে, বাবার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন অভিষেক। গোটা বিষয়টিতে স্পষ্ট, বাবার নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক তিনি।
অমিতাভকে নিয়ে কী বলছেন অনুরাগীরা?
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, 'আমাদের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে স্যার। একেবারেই চিন্তা করবেন না।' অন্য এক নেটিজেনের কথায়, 'এটা খুবই ভালো সিদ্ধান্ত।' আবার কেউ লিখেছেন, 'গোটা দেশ অমিতজিকে ভালোবাসে, তাঁর নিরাপত্তার কোনও প্রয়োজন নেই।'
তবে সব মন্তব্যই যে আবেগঘন, তা নয়। কয়েকজন অভিষেককে নিয়েও মজা করেছেন। এক অনুরাগীর মন্তব্য, 'যত বড় এবং সফল মানুষ, তত ভয়। অভিষেককে দেখুন, কী নিশ্চিন্তে দাঁড়িয়ে রয়েছেন!' সব মিলিয়ে অমিতাভের এই রবিবারের সাক্ষাৎ এখন চর্চার কেন্দ্রে
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


