Ritu Nanda: ১ দিনে ১৭ হাজার LIC পলিসি বিক্রি! গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বচ্চনের বেয়ান, রণবীরের কে হন তিনি?

Ritu Nanda: বচ্চন-কন্যা শ্বেতার শাশুড়ি মা ঋতু নন্দা হলেন রাজ কাপুরের কন্যা। ঋষি কাপুর-রণধীর কাপুরদের বোন। জানেন তাঁর এই কীর্তির কথা?

Published on: Jul 30, 2026, 21:16:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অমিতাভ বচ্চন এবং রাজ কাপুর— ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের দুই মহীরুহ। তবে এই দুই পরিবারের আত্মিক সম্পর্কের নেপথ্যে রয়েছেন এমন এক নারী, যিনি কোনওদিন রুপোলি পর্দায় অভিনয় না করেও নিজের মেধা ও জেদের জোরে গড়েছিলেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড! তিনি হলেন রাজ কাপুরের কন্যা এবং অমিতাভ বচ্চনের বেয়ান (শ্বেতা বচ্চনের শাশুড়ি) প্রয়াত ঋতু নন্দা। এলআইসি (LIC) অর্থাৎ ভারতীয় জীবন বিমা নিগমের ক্ষেত্রে তিনি এমন এক ইতিহাস তৈরি করেছেন, যা আজও অধরা!

১ দিনে ১৭ হাজার LIC পলিসি বিক্রি! গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বচ্চনের বেয়ান, রণবীরের কে হন তিনি?
১ দিনে ১৭ হাজার LIC পলিসি বিক্রি! গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বচ্চনের বেয়ান, রণবীরের কে হন তিনি?

কাপুরের ঘরের মেয়ে হয়েও গ্ল্যামার দুনিয়া থেকে দূরে, শুরুর কটাক্ষ

বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রথম সারির চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও অভিনয়ের দুনিয়া থেকে দূরেই থেকেছেন ঋতু। আসলে কাপুর পরিবারের মেয়েদের ছবির ব্যবসায় আসার রীতি ছিল না। পরবর্তীতে সেই ধারায় বদল এনেছিলেন করিশ্মা কাপুর। জীবনের শুরুতে ব্যবসায় পা রেখে ব্যর্থ হলেও দমে যাননি করিশ্মা-রণবীরদের পিসি ঋতু। পরবর্তীতে নিজেকে যুক্ত করেন এলআইসি-র বিমা এজেন্ট হিসেবে।

প্রথম দিকে রাজ কাপুরের মেয়েকে বিমা বিক্রির কাজ করতে দেখে অনেকেই ঠাট্টা-তামাশা করেছিলেন। কিন্তু কে জানত, সেই অবহেলাই ওঁর ভেতরের আগুনকে জ্বালিয়ে দেবে! ঋতু গড়ে তোলেন ওঁর নিজস্ব সংস্থা আরএনআইএস (RNIS) এবং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন কাজের ময়দানে।

এক দিনে ১৭,০০০ পেনশন পলিসি! গিনেস বুকে জ্বলজ্বলে নাম

নিজের নিরলস পরিশ্রম আর উদ্ভাবনী বুদ্ধির জোরে ঋতু নন্দা বিমা ক্ষেত্রে যা করে দেখান, তা রূপকথার চেয়ে কম কিছু নয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড: নিউজ এজেন্সি আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, মাত্র এক দিনে ১৭ হাজার এলআইসি পেনশন প্ল্যান বিক্রি করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এই অভাবনীয় সাফল্যের কারণে তাঁর নাম ওঠে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বিমা ক্ষেত্রে ওঁর এই অসামান্য অবদানের জন্য এলআইসির তরফ থেকে ওনাকে 'বেস্ট ইন্স্যুরেন্স অ্যাডভাইজার অফ দ্য ডেকেড' সম্মানে ভূষিত করা হয়।

কেরিয়ারের অনন্য অনন্য নজির

আজ ঋতু নন্দা আর আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া সাফল্য আজও সমান অনুপ্রেরণাদায়ক। গ্ল্যামার জগতের মোহ কাটিয়ে নিজের বুদ্ধিমত্তা ও পরিশ্রমের শক্তিতে কীভাবে সাফল্যের শীর্ষে পৌঁছানো যায়, অমিতাভ বচ্চনের এই বেয়াইনের জীবন ঠিক তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত! ঋতুর একমাত্র ছেলে রাজীব নন্দার সঙ্গে বিয়ে হল শ্বেতা বচ্চনের। শ্বেতা ও রাজীবের দুই সন্তান- নভ্যা নাভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More