অমিতাভের ‘জলসা’ নিয়ে পারিবারিক বিবাদ! লুকিয়ে সম্পত্তি করা হয়েছে জয়ার নামে, অভিযোগ ভাইয়ের বউয়ের
অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘জলসা’ ঘিরে নতুন করে বিতর্ক। বিগ-বি-র ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চনের অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই বাংলোর মালিকানা জয়া বচ্চনের নামে করে দেওয়া হয়েছে। ১৯৯৩ সালের একটি গিফট ডিডকে কেন্দ্র করে শুরু হয়েছে আইনি জটিলতা।
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবারকে ঘিরে এক বড়সড় সম্পত্তি বিতর্ক সামনে এসেছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে মুম্বাইয়ের জুহুতে অবস্থিত অমিতাভের বিখ্যাত বাংলো ‘জলসা’। অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন অভিযোগ করেছেন যে, তাঁর অজান্তে এবং বিনা অনুমতিতে বাংলোটির মালিকানা তাঁর নাম থেকে সরিয়ে জয়া বচ্চনের নামে করে দেওয়া হয়েছে। এই ঘটনায় রমোলা একাধিক অভিযোগ দায়ের করেছেন।

১৯৯৩ সাল থেকে বিতর্কের সূত্রপাত
মুম্বই মিররের প্রতিবেদন অনুযায়ী, এই বিতর্কের সূত্রপাত ১৯৯৩ সালে। সেই সময় একটি গিফট ডিড বা সম্পত্তি উপহার দেওয়ার দলিল তৈরি করা হয়েছিল। সেখানে দেখানো হয়, রমোলা বচ্চন ‘জলসা’ বাংলোটি জয়া বচ্চনকে উপহার দিয়েছেন। কিন্তু রমোলার দাবি, এই দলিল সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। বাংলোটি কাউকে দেওয়ার বিষয়ে তিনি কখনও সম্মতি জানাননি। এমনকী এই ধরনের কোনও নথি তৈরির উদ্যোগও নেননি বলে দাবি তাঁর।
২০০৬ সালে নাম পরিবর্তন
প্রতিবেদন অনুসারে, ২০০৬ সালে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র অধীনে এই গিফট ডিডটি রেজিস্টার করা হয়। পুরনো দলিলের ওপর বকেয়া স্ট্যাম্প ডিউটি ও জরিমানায় ছাড় দেওয়ার জন্য সরকার এই প্রকল্প চালু করেছিল। দলিলটি রেজিস্টার হওয়ার পর হাউজিং সোসাইটির রেকর্ড থেকে রমোলা বচ্চনের নাম বাদ দিয়ে জয়া বচ্চনের নাম নথিভুক্ত করা হয়।
আরটিআই করে কী জানতে পারলেন রমোলা?
হাউজিং সোসাইটির নথিতে জয়া বচ্চনের নাম থাকলেও সরকারি প্রপার্টি কার্ডে এখনও রমোলা বচ্চনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে সরকারি নথি থেকেও রমোলার নাম সরানোর চেষ্টা হয়। এরপর ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে একাধিক আরটিআই জমা দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলিতেও অভিযোগ জানান।

আরটিআই (RTI)-এর মাধ্যমে কী কী তথ্য ফাঁস?
হাউজিং সোসাইটির রেকর্ডে জয়া বচ্চনের নাম উঠলেও, সরকারি প্রপার্টি কার্ডে এখনো রমোলা বচ্চনের নামই রয়েছে। অভিযোগ, ২০২৬ সালে সরকারি রেকর্ড থেকেও তাঁর নাম সরানোর চেষ্টা করা হয়। এরপরই রমোলা ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে একাধিক আরটিআই (তথ্য জানার অধিকার আইন) করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ জানান।
নথিপত্র নিয়ে রমোলার তোলা প্রশ্নগুলো
সাদা কাগজে দলিল: রমোলার অভিযোগ, ১৯৯৩ সালের গিফট ডিডটি স্ট্যাম্প পেপারের বদলে সাধারণ সাদা কাগজে তৈরি করা হয়েছিল। এতে কোনো স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং কোনো সাক্ষীর সইও ছিল না। তাঁর অজান্তে তাঁর সই করা কাগজ কীভাবে ব্যবহার হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
নিয়ম বহির্ভূত অনুমোদন: ২০২৬ সালের মার্চে আরটিআই-এর জবাবে রমোলা জানতে পারেন যে, ১৯৮০ সাল থেকে সাদা কাগজে তৈরি কোনো দলিল 'অভয় যোজনা'র অধীনে গ্রহণ করার নিয়ম নেই। তাহলে ২০০৬ সালে কীভাবে এই দলিলটি গৃহীত হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
সই যাচাই না হওয়া: ২০২৬ সালের আগস্টে অতিরিক্ত স্ট্যাম্প নিয়ন্ত্রকের এক চিঠিতে জানানো হয়, অভয় যোজনার উদ্দেশ্য ছিল কেবল বকেয়া স্ট্যাম্প ডিউটি আদায় করা; দলিল বা সই আসল কি না তা যাচাই করা এই প্রকল্পের কাজ নয়। রমোলার প্রশ্ন, সোসাইটির রেকর্ডে জয়া বচ্চনের নাম থাকলে সরকারি প্রপার্টি কার্ডে এখনো তাঁর নাম কেন রয়েছে?

শুরু হয়েছে শুনানি, জবাব চাওয়া হল অমিতাভ-জয়ার কাছে
প্রতিবেদন অনুযায়ী, অন্ধেরির কো-অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রার ইতিমধ্যেই এই মামলার শুনানি শুরু করেছেন। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের কাছেও জবাব চাওয়া হয়েছে। অন্যদিকে, পুনের রেজিস্ট্রেশন দফতর খতিয়ে দেখছে, ২০০৬ সালে সাধারণ কাগজে তৈরি গিফট ডিড কীভাবে অভয় যোজনার আওতায় গ্রহণ করা হয়েছিল।
অভিষেকের মুখপাত্রের প্রতিক্রিয়া
এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত অমিতাভ বচ্চন কিংবা জয়া বচ্চনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিষেক বচ্চনের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে পরিবারের একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, আপাতত এই মামলার শুনানি ও তদন্ত চলছে। রমোলা বচ্চনের করা অভিযোগগুলির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।
১৯৮২ সালে অমিতাভকে উপহার দেওয়া হয়েছিল ‘জলসা’
অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘জলসা’ উপহার দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক রমেশ সিপ্পি। ১৯৮২ সালে ‘সত্তে পে সত্তা’ ছবিতে অমিতাভের অভিনয়ে মুগ্ধ হয়ে তাঁকে এই বাংলো উপহার দেন তিনি। সেই সময় বাংলোটির নাম ছিল ‘মনসা’। বর্তমানে এই বাংলোই বচ্চন পরিবারের অন্যতম পরিচিত ঠিকানা। প্রতি রবিবার প্রিয় অভিনেতাকে একঝলক দেখার আশায় জলসার বাইরে ভিড় জমান অনুরাগীরা। এবার সেই বাংলো ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


