Uday-Anamika: ‘নাক গলাবেন না..', বিবাহবার্ষিকীতেও উদয়কে 'খোঁটা' অনামিকার! রায়ান ভক্তকে শেখালেন সবক
‘আমরা বহু বছর পর ঘুরতে যাচ্ছি, প্রায় একশো বছর হবে... আমার বর খুব ব্যস্ত তো', বিয়ের জন্মদিনে কোথায় চললেন জুটিতে?
টেলিপাড়ার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় দম্পতি হলেন অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) এবং উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। দেখতে দেখতে দাম্পত্যের তিন বছর পার করে ফেললেন দুজনে। রবিবার, বিয়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মন্দারমণি ঘুরতে যাচ্ছেন দুজনে। সফর শুরুর একটি ভ্লগ ফেসবুকে শেয়ার করেছিলেন ‘এখানে আকাশ নীল’-এর হিয়া। কিন্তু সেই ভ্লগে স্বামী-স্ত্রীর মধ্যকার একটি অত্যন্ত সাধারণ ও মিষ্টি খুনসুটিকে কেন্দ্র করে এক নেটিজেন অনামিকাকে কাঠগড়ায় দাঁড় করাতেই মেজাজ হারালেন অভিনেত্রী। ট্রোলিং-এর মুখে চুপ না থেকে ওই নেটিজেনকে প্রকাশ্যেই কড়া ভাষায় ধমক দিলেন উদয়ের ঘরণী।

‘লেট লতিফ’ বরের ওপর অনামিকার মিষ্টি অভিমান
ধারাবাহিক ‘পরিণীতা’-র শুটিংয়ের জেরে উদয় ইদানীং এতটাই ব্যস্ত থাকেন যে অনামিকাকে একদমই সময় দিতে পারেন না। ভ্লগে অনামিকা মজার ছলে আফসোসের সুরে বলেন, ‘আমরা বহু বছর পর ঘুরতে যাচ্ছি, প্রায় একশো বছর হবে... আমার বর খুব ব্যস্ত তো।’
গাড়ির স্টিয়ারিং হাতে উদয় তখন জানান যে, চ্যানেল তাঁকে মালদ্বীপ যাওয়ার জন্য প্রায় ১০ দিনের ছুটি দিতে চেয়েছিল, কিন্তু শো-এর ক্ষতি হবে ভেবে তিনি মাত্র ২ দিনের ছুটি নিয়ে মন্দারমণি যাওয়ার প্ল্যান করেন। উদয়ের এই কথায় অনামিকা পাল্টা মনে করিয়ে দেন যে সেটা দু-দিন নয়, আদতে মাত্র এক রাতের ট্রিপ! কারণ সকাল ৭টায় বেরোনোর কথা থাকলেও উদয়ের দেরির জন্য তখন ঘড়িতে বাজে সকাল ১০.২৫। দিনের আলোয় সমুদ্র দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে অনামিকা বলেন, ‘ও কোনওদিন টাইমে উঠতে পারেনি। কিছুই করতে পারেনি।’
নেটিজেনের জ্ঞান এবং অনামিকার বিস্ফোরক ‘শাট আপ’
স্বামী-স্ত্রীর এই চেনা ও মিষ্টি নোঁকঝোক দেখেই এক উদয়-ভক্ত কমেন্ট বক্সে অনামিকার ওপর চড়াও হন। তিনি লেখেন, ‘তুমি সবসময় ওকে কেন খোঁচা দাও? অন্তত ও এই চমৎকার ট্রিপটার জন্য সময় তো বের করেছে... ও তো বলতেই পারত চলো বাড়িতেই চিল করি... গুরুত্বপূর্ণ হচ্ছে একসাথে একটু ভালো সময় কাটানো... সেটা মালদ্বীপেই হোক বা মন্দারমণিতে... দয়া করে একে অপরের কোম্পানি এনজয় করো।’
নিজেদের দাম্পত্য জীবনের সমীকরণ নিয়ে এমন অনধিকার চর্চা ও জ্ঞান দেওয়া একদমই বরদাস্ত করেননি অনামিকা। কমেন্ট বক্সে ওই নেটিজেনকে ট্যাগ করে সরাসরি ‘মুখ বন্ধ’ করার নির্দেশ দিয়ে লেখেন, ‘জাস্ট শাট আপ! (একদম মুখ বন্ধ করুন!) আমাদের মধ্যে যে ধরণের রসিকতা হয়, তা আপনাকে বোঝানোর কোনও দায় আমার নেই। যেখানে আপনার কোনও কাজ নেই, সেখানে নাক গলাবেন না।’
পাশে দাঁড়ালেন অনুরাগীরাও
অনামিকার এই কড়া ও স্পষ্ট জবাবের পর বাকি অনুরাগীরাও ওই নেটিজেনকে ধুয়ে দেন। ‘অনু কুইন্স’ নামের এক অ্যাকাউন্ট থেকে ওই নেটিজেনকে পাল্টা আক্রমণ করে লেখা হয়, ‘আপনাকে এত জ্ঞান দিতে কে বলেছে?! আপনি কে ভাই এত বলার?! ওরা কী নিয়ে কীভাবে কথা বলবে সেটা আপনি বলে দেবেন নাকি!’
বাস্তবিকই, তারকাদের অনস্ক্রিন জীবনের পাশাপাশি অফস্ক্রিন ব্যক্তিগত সম্পর্কেও আমজনতার একাংশ যেভাবে ‘নীতিপুলিশি’ করতে চলে আসে, তার বিরুদ্ধে অনামিকার এই সপাটে জবাব এই মুহূর্তে নেটপাড়ায় বেশ চর্চার সৃষ্টি করেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


